এক্সপ্লোর

Ration Shop Dealer: রেশন দোকানের ডিলার হতে চান? কীভাবে আবেদন করবেন, জেনে নিন খুঁটিনাটি

Ration Dealer: সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য দফতরের তরফে রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Ration Dealer: রেশন দোকানের ডিলার (Ration Delear) হতে চান? সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের (West Bengal Government) খাদ্য দফতরের তরফে রেশন ডিলার নিয়োগের (Ration Delear Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ট্যুইট করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, সব মিলিয়ে মোট ৩০টি শূন্য পদ রয়েছে। কীভাবে এইসব পদের জন্য আবেদন করবেন, কী কী নিয়ম-কানুন রয়েছে, তা জেনে নিন বিস্তারিত ভাবে। প্রসঙ্গত উল্লেখ্য, মাধ্যমিক পাশ হলেই এই রেশন ডিলার হওয়ার জন্য আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। 

 

আবেদনের নিয়ম: 

যাঁরা রেশন ডিলার হওয়ার জন্য আবেদন করতে চান, তাঁদের প্রথমে ফর্ম- সি ফিলআপ করতে হবে। আর সেই ফর্ম পূরণের পর আবেদন ফি- হিসেবে ১০০০ টাকা জমা দিতে হবে। এই টাকা আবেদন ফি-এর স্লিপ সহ স্পিড অথবা রেজিস্টার্ড পোস্ট করে মহকুমা নিয়ামকের কাছে জমা দিতে হবে। অনলাইনেও করা যাবে আবেদন। সেক্ষেত্রে খাদ্য দফতরের সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ২৭ জুলাই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৭ জুলাই থেকে ২১ দিন পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। পূর্ব মেদিনীপুর, মালদা ও উত্তর ২৪ পরগণা জেলার মহকুমা, ব্লক ও পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্থানে নিয়োগ করা হবে। তাই আবেদনকারীদের এই সংশ্লিষ্ট এলাকাগুলির বাসিন্দা হতে হবে। 

রাজ্যের বাইরেও রেশন পাবেন বাংলার বাসিন্দারা 

সম্প্রতি আরও একটি নতুন নিয়ম চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য দফতর। পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে অন্যান্য রাজ্য থেকেও রেশন তুলতে পারবেন আপনি। সম্প্রতি এমনই সুখবর দিয়েছে রাজ্য সরকার। তবে এর জন্য রয়েছে কয়েকটি শর্ত। পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে রাজ্যের বাইরে রেশন পেতে হলে আপনার কাছে থাকতে হবে AAY, PHH অথবা SPHH কার্ড। এর পাশাপাশি অতি অবশ্যই প্রয়োজন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ। এই শর্তের সবকটি পূরণ হলেই আপনি পশ্চিবঙ্গের বাইরে থেকেও নিজের কার্ডের রেশন তুলতে পারবেন। রাজ্যের বাইরে যে জায়গায় আপনি রয়েছেন সেখানে কাছাকাছি রেশন দোকানে গিয়ে আধার কার্ড নম্বরের সাহায্যে নিজের প্রাপ্য রেশন তুলতে পারবেন গ্রাহক। থাকছে অনলাইন পরিষেবার সুবিধাও। সেক্ষেত্রে ‘খাদ্যসাথী-আমার রেশন’ এই মোবাইল অ্যাপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমেও এই সুবিধা অর্থাৎ বাংলার বাসিন্দা হয়ে বাংলার বাইরে অন্য রাজ্য থেকে রেশন তোলার সুযোগ পাবেন। 

আরও পড়ুন- আধারের সঙ্গে রেশন কার্ড যুক্ত না হলেও পাবেন পরিষেবা, কীভাবে?  

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget