এক্সপ্লোর

Calcutta High Court: মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের নির্দেশ খারিজ

Maulana Abul Kalam Azad University: ৩ সপ্তাহর মধ্যে পুনরায় কাজে যোগদান করানোর নির্দেশ। গত ২৯ জুলাই উপাচার্য পদ থেকে সৈকত মৈত্রকে অপসারণের বিজ্ঞপ্তি জারি করা হয়।

সৌভিক মজুমদার, কলকাতা: মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের নির্দেশ খারিজ। উপাচার্য পদ থেকে সৈকত মৈত্রকে অপসারণের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টের। ৩ সপ্তাহর মধ্যে পুনরায় কাজে যোগদান করানোর নির্দেশ। গত ২৯ জুলাই উপাচার্য পদ থেকে সৈকত মৈত্রকে অপসারণের বিজ্ঞপ্তি জারি করা হয়। রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সৈকত মৈত্র। 

হাইকোর্টের দ্বারস্থ উপাচার্য সৈকত মৈত্র: গত চার বছর ধরে মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার সামলাচ্ছেন সৈকত মৈত্র। গত বছর, তার কার্যকালের মেয়াদও বৃদ্ধি করা হয় বলে সূত্রের খবর। কিন্তু হঠাৎই গত ২৯ জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে উল্লেখ করা হয় ওই পদ থেকে সরতে হবে উপাচার্যকে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? মেয়াদ বৃদ্ধির পরেও কেন সরানো হবে? একগুচ্ছ প্রশ্ন নিয়ে হাইকোর্টের দারস্থ হন সৈকত মৈত্র। পাশাপাশি তিনি অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের আইন রয়েছে, অপসারণের ক্ষেত্রে সেই নিয়ম নীতির তোয়াক্কাও করা হয়নি। এদিন কলকাতা হাইকোর্টে উপাচার্য অপসারণ মামলায় ধাক্কা খেল রাজ্য। উপাচার্যের আবেদনে সাড়া দিয়ে অপসারণ সংক্রান্ত নির্দেশিকাও  খারিজ করা হল আদালতের তরফে। সব মিলিয়ে আদালতে স্বস্তি পেলেন সৈকত মৈত্র। 

উপাচার্যকে অপসারণের নির্দেশ খারিজ হাইকোর্টের: যে দাবিতে উপাচার্য কলকাতা হাইকোর্টে এসেছিলেন, সেই দাবিকে মান্যতা দেওয়া হল। অপসারণের বিজ্ঞপ্তিকে খারিজ করল আদালত। এদিন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)  এই মামলার শুনানি ছিল  । আদালতে সৈকত মৈত্র জানিয়েছিলেন, কোনওরকম কারণ ছাড়াই তাঁকে অপসারণ করা হয়েছে। কোনও আইনি প্রক্রিয়া না মেনেই এই সরকারের তরফে অপসারণ করা হয়েছে বলে অভিযোগ করেন উপাচার্য।  মেয়াদ শেষের আগেই কেন অপসারণ? প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেন উপাচার্য পদ সৈকত মৈত্র (Saikat Maitra)। এদিন অপসারিত উপাচার্য সৈকত মৈত্রর অভিযোগকে মান্যতা দিলেন বিচারপতি কৌশিক চন্দ। আগামী ৩ সপ্তাহের মধ্য়ে উপাচার্যের কার্যভার গ্রহণ করবেন সৈকত মৈত্র। 

আরও পড়ুন: Bankura News: অভিনব প্রতিবাদ! বেহাল রাস্তায় সংস্কারের দাবিতে ধানের চারা পুঁতলেন গ্রামবাসীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Abhishek Banerjee : 'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন

ভিডিও

Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda
Humayun Kabir: OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের | ABP
Abhishek Banerjee: ওঁর কারও সম্পর্কে বলা শোভা পায় না, ওঁর জন্য দল শেষ হয়ে গেছে : তপন দাশগুপ্ত
BJP News: 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী', এক্স পোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget