এক্সপ্লোর

Bankura News: অভিনব প্রতিবাদ! বেহাল রাস্তায় সংস্কারের দাবিতে ধানের চারা পুঁতলেন গ্রামবাসীরা

Protest In Bankura:রাস্তার হাল দীর্ঘ দিন ধরে বেহাল। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। এই পরিস্থিতিতে ধানের চারা পুঁচে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বাঁকুড়ার পূর্ব নবাসন পঞ্চায়েতের কাদাঘাটা এলাকার ঘটনা। 

তুহিন অধিকারী, বাঁকুড়া: রাস্তার হাল (bad road) দীর্ঘ দিন ধরে বেহাল। সাধারণ মানুষের দুর্ভোগ (suffering) চরমে। এই পরিস্থিতিতে ধানের চারা (paddy seed) পুঁচে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা (villager)। বাঁকুড়ার (bankura) সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের কাদাঘাটা এলাকার ঘটনা। 

কী ঘটল?
গ্রামবাসীদের অভিযোগ, কাদাঘাটা থেকে ভাটপাড়া কলোনি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষকে বার বার বিষয়টি জানিয়েছেন তাঁরা। কিন্তু তার পরও রাস্তা সংস্কার নিয়ে কোনও উদ্যোগ দেখা যায়নি। ফলে রাতের অন্ধকারে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, খেদ বাসিন্দাদের। সবচেয়ে সমস্যায় পড়তে হচ্ছে স্কুলপড়ুয়াদের। এই পরিস্থিতিতে রাস্তা সংস্কারের দিকে তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা। শুধু এই রাস্তা নয়। আরও বেশ কয়েকটি রাস্তারও এক হাল, দাবি স্থানীয়দের। সেগুলিতে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষাকালে বৃষ্টি হলেই জল জমে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। এক কথায় দুর্ভোগ সপ্তমে। প্রশান্ত ঘোষ নামে এক বাসিন্দা বললেন, 'রাস্তা নিয়ে গ্রামের মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আমাদের দাবি একটাই। দ্রুত এর রাস্তা সংস্কার করা হোক।' 

কী বলছে পঞ্চায়েত?
কেন প্রতিবাদের পথে হাঁটতে হল বাসিন্দাদের? বার বার বলা সত্ত্বেও সংস্কারের কাজ না হওয়ার অভিযোগ কতটা সত্যি? পূর্ব নবাসন পঞ্চায়েতের প্রধান সুনীল রুইদাস গাফিলতির কোনও অভিযোগই মানতে নারাজ। উল্টে বললেন, 'রাস্তার এই সমস্যা জেলায় জানানো হয়েছে। বর্ষাকাল গেলেই রাস্তা দ্রুত সংস্কার করা হবে।' কিন্তু তত দিন? ভোগান্তির এই ছবিটা একচুলও কি বদলাবে না? কী ভাবে চলাফেরা করবেন সাধারণ মানুষ? জরুরি প্রয়োজনে কোন বিকল্প ব্যবহার করবেন?স্কুলপড়ুয়াদেরই বা কী হবে?  
প্রশ্ন অনেকগুলো। উত্তর কোথায়? জানতে চান স্থানীয়রা। সঙ্গে চান, সংস্কারের কাজ দ্রুত হোক। যাতে বর্ষার সময় এই ভোগান্তি কিছুটা হলেও কমে, স্কুলের ছাত্রছাত্রীরা সহজে যাতায়াত করতে পারে। যাতায়াতে ঝুঁকি কমে আসে। 

আরও পড়ুন:কেমন থাকবে কলকাতার আবহাওয়া, জেনে নিন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এখনও DA কেন পেল না সরকারি কর্মীরা, লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে কাঁদছে, আমি এবার জেলায় জেলায় বেরব', লড়াইয়ের ডাক মমতার
'এখনও DA কেন পেল না সরকারি কর্মীরা, লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে কাঁদছে, আমি এবার জেলায় জেলায় বেরব', লড়াইয়ের ডাক মমতার
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Anubrata Mondal:
"শহিদ পরিবার না থাকলে, তৃণমূলের এত বাড়বাড়ন্ত হত না", মেয়ো রোডের সভা থেকে বললেন অনুব্রত মণ্ডল
West Bengal News Live : 'মুখ খুললে আপনি ১০ বছর তৃণমূলে থেকে কী করেছেন মুখোশ খুলে দেব', মমতার নিশানায় কে ?
'মুখ খুললে আপনি ১০ বছর তৃণমূলে থেকে কী করেছেন মুখোশ খুলে দেব', মমতার নিশানায় কে ?

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Embed widget