এক্সপ্লোর

North Sikkim: হড়পা বান-ধসে বিধ্বস্ত উত্তর সিকিম, আটকে প্রায় ২ হাজার পর্যটক

Gangtok, North Sikkim: প্রবল বর্ষণের কারণে উত্তর সিকিমেরলাচেন, লাচুং ইয়াংথাম ভ্যালির সঙ্গে বাকি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সনৎ ঝা, শিলিগুড়ি: বর্ষা (Monsoon) প্রবেশের পর থেকেই উত্তরবঙ্গে (North Bengal ) ভয়াবহ পরিস্থিতি।  গত দুদিন ধরে প্রবল বর্ষণে সিকিমের (Sikkim) একাধিক জায়গায় ধস সহ হরপা বান! আর তাতে কার্যত অবরুদ্ধ সিকিমে একাধিক রাস্তা৷ শুধু উত্তর সিকিমেই আটকে পড়েছেন অন্তত দু হাজারেরও বেশি মানুষ। প্রবল বর্ষণের কারণে উত্তর সিকিমের লাচেন, লাচুং ইয়াংথাম ভ্যালির সঙ্গে বাকি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ধস সরানোর কাজ। বৃষ্টির কারণে সেই কাজও ব্যাহত হচ্ছে বলে খবর। জলস্তর বেড়ে রীতিমতো ফুঁসছে তিস্তা, রঙ্গিত সহ একাধিক নদী। সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাতভর উদ্ধার কাজ চলে।                           

বিআরও প্রকল্প স্বস্তিক-এর করমযোগীরা প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই বন্যা কবলিত ওই এলাকায় একটি অস্থায়ী পারাপার তৈরি করতে রাতভর কাজ করছে বলে স্থানীয় সূত্রে জানান হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, ধসের কারণে বেশ কয়েকটি রাস্তা বন্ধ। ছাঙ্গু লেক, নাথুলা, বাবা মন্দিরের মতো জনপ্রিয় পর্যটনস্থলগুলি যাওয়ার সংযোগকারী রাস্তা জওহরলাল নেহরু মর্গের কাছেও ধস নেমেছে। শুধু দেশই নয়, বিদেশেও বহু পর্যটক সেখানে আটকে আছে বলে খবর।

সিকিম সরকারের তরফ থেকে জানানো হয়েছিল এখনও অন্তত ২,৪৭৫ জন পর্যটক এই উত্তর সিকিমের বিভিন্ন হোমস্টে এবং হোটেলে আটকে আছেন। ইতিমধ্যে তাঁদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে। উদ্ধারকাজে নেমেছে সিকিম সরকারের কুইক রেসপন্স টিম, সিকিম পুলিশ, জিআরইএফ-সহ সেনা।

শুক্রবার উত্তর সিকিমে যাওয়ার জন্য পর্যটকদের পারমিট পর্যন্ত দেওয়া হয়নি। শুধু আজই নয়, আগামী কয়েকদিন তা দেওয়া নাও হতে পারে বলে জানা যাচ্ছে। এই অবস্থায় কবে তা দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। এই অবস্থায় ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে হবে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারি বৃষ্টির সতর্কতা। হালকা মাঝারি বৃষ্টি হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনিবারও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে। 

 

আরও পড়ুন, শনি, রাহু ও কেতু একসঙ্গে পিছিয়ে যাচ্ছে, এই ৩ রাশিকে ৬ মাস সাবধানে থাকতে হবে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget