এক্সপ্লোর

Pahelgam Attack : 'এক ভাই জেলে, আরেক ভাই মুজাহিদিন', সেনাবাহিনী বাড়ি গুঁড়িয়ে দিতে কী বলল সন্দেহভাজন জঙ্গির বোন

পহেলগাঁওয়ের হামলার সঙ্গে যুক্ত সন্দেহভাজন ' মুজাহিদিন' জঙ্গির বাড়ি উড়িয়ে দিয়েছে সেনা। পড়ে রয়েছে ধ্বংসস্তূপ। 

কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলা: পাহালগাঁও হামলার পর সারা দেশে ক্ষোভের বিস্ফোরণ। জঙ্গিদের কড়া জবাব দিক সেনা, চাইছে ১৪০ কোটির দেশ । প্রধানমন্ত্রীও হুঁশিয়ারি দিয়েছেন, সন্ত্রাসবাদীদের রেয়াত করা হবে না। ভূস্বর্গে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া অ্যাকশন চালাচ্ছে সেনা। অনেককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। বেছে বেছে ধ্বংস করা হচ্ছে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত জঙ্গিদের বাড়ি । পহেলগাঁওয়ের হামলার সঙ্গে যুক্ত সন্দেহভাজন ' মুজাহিদিন' জঙ্গির বাড়ি উড়িয়ে দিয়েছে সেনা। পড়ে রয়েছে ধ্বংসস্তূপ। 

প্রশ্ন উঠছে, 'মুজাহিদিন' যে সন্দেহভাজন জঙ্গি জানত পরিবার? অভিযুক্ত 'মুজাহিদিনের' বোন সংবাদ সংস্থাকে জানিয়েছেন,  ত্রালে তাদের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। উর্দি পরা এক ব্যক্তি বাড়ির উপরে বোমা সদৃশ কোনো বস্তু রেখেছিল। এরপর বাড়িটি ধ্বংস করে দেওয়া হয়।  সন্দেহভাজন জঙ্গির বোনের দাবি, তারা নির্দোষ। তবুও তাদের বাড়ি নষ্ট করে দেওয়া হয়েছে। 

তবে সেনা একপ্রকার নিশ্চিত, ২২ তারিখের হত্যালীলার অন্যতম পাণ্ডা ছিল এই মুজাহিদিন। সন্দেহভাজন জঙ্গির বোন জানালেন,   "আমার এক ভাই জেলে আছে, আরেক ভাই 'মুজাহিদিন' এবং আমার দুই বোনও আছে। আমার মা-বাবা আছেন। পরশু থেকেই আমার পরিবারের লোকজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু আমি জানতাম না। আমি শ্বশুরবাড়িতে ছিলাম, আমি কিছুই জানতাম না। আমাকে আজ ডাক্তারের কাছে যেতে হবে বলে আমি পরিবারের লোকজনকে ফোন করে জানিয়েছিলাম যে আমি আসব। যখন আমি শ্বশুরবাড়ি থেকে এখানে এলাম, তখন আমি আমার বাবা-মা এবং ভাই-বোনদের তাদের বাড়িতে পেলাম না । সন্ধে ৬টায় পৌঁছে আমি এখানে কাউকে পেলাম না। ''

'নিরাপত্তাবাহিনী আমাকে প্রতিবেশীর বাড়িতে যেতে বলল'

তিনি আরও জানান, ''পুলিশ বাড়ির সকলকে নিয়ে গেছে। আমার মাকেও নিয়ে গেছে, আমার দুই বোন এবং আমার বাবাকে তিন দিন আগেই নিয়ে গেছে। যখন আমি এখানে বসে ছিলাম, তখন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা এসে আমাদের সকলকে বাড়ির বাইরে বের করে দিল। ওরা আমাকে এক প্রতিবেশীর বাড়িতে যেতে বলেছে। ওরা বলছে, আপনি ওখানে চলে যান এবং বাড়িতে যত ছাগল-বেড়াল আছে সব বের করে দিন। সবকিছু বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।

'বাড়িতে বোমা সদৃশ কোনো বস্তু রাখা হয়েছিল'

সন্দেহভাজন সন্ত্রাসবাদীর বোন আরও জানিয়েছেন, ''আমি এখান থেকে বসে দেখছিলাম যে একজন লোক বাড়ির গুদামের উপরে উঠে বোমা সদৃশ কোনো বস্তু রেখেছে। যে বিস্ফোরণ ঘটিয়েছে সে নিজেই রেখেছে। অন্ধকার ছিল তাই আমি তার মুখ দেখতে পাইনি। কিন্তু একজনকে সেনার পোশাকে দেখেছিলাম। ''

বাড়ি থেকে এখন কারা কারা গ্রেফতার হয়েছে? এই প্রশ্নের উত্তরে অভিযুক্ত সন্ত্রাসবাদী 'মুজাহিদিনে'র বোন জানিয়েছেন, ''আমার দুই বোন, যারা অবিবাহিত, আমার বাবা এবং আমার মা।

পহেলগাঁও হামলায় কি মুজাহিদিন জড়িত ছিল?

যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে পাহালগামে যে হামলা হয়েছে, তাতে কি তোমার ভাই জড়িত ছিল? এ ব্যাপারে তিনি বলেন, ''আমরা কিছুই জানি না। সে যাক, সরকার যাক, তাদের কাজ, তাদের দায়িত্ব যে তারা আমার ভাইকে ধরবে। তারা কোথা থেকে ধরবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা পরিবারের লোকজন নির্দোষ। আমরা নির্দোষ। এই পুরো বাড়িচা আমার তিন চাচার। এর মধ্যে দুটি ঘরই শুধুমাত্র আমাদের। ওরা পুরো বাড়িটাই নষ্ট করে দিয়েছে। চারজনকে থানায় আটকে রাখা হয়েছে, বাড়িতে কেউ ছিল না।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget