এক্সপ্লোর

Calcutta High Court: সেনাবাহিনীতে পাক চর? CBI-কে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ আদালতের

West Bengal News: ব্যারাকপুর ক্যান্টনমেন্টে ভারতীয় সেনার অন্দরে ঢুকে পড়েছে ISI-এর চর? চাঞ্চল্যকর অভিযোগ শুনে আশঙ্কা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।

কলকাতা: ব্যারাকপুরে সেনাবাহিনীর মধ্যে পাক চর? সিবিআইকে প্রাথমিক অনুসন্ধান শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একইসঙ্গে চলবে সিআইডি তদন্ত। দেশের নিরাপত্তার স্বার্থে সব পক্ষকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ২৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

সেনাবাহিনীর মধ্যে পাক চর?                                               

ব্যারাকপুর ক্যান্টনমেন্টে ভারতীয় সেনার অন্দরে ঢুকে পড়েছে ISI-এর চর? চাঞ্চল্যকর অভিযোগ শুনে আশঙ্কা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এনিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। অভিযোগ, সম্প্রতি ব্যারাকপুরে সেনা শিবিরে দুই বহিরাগত ঢুকে পড়ে। ধৃতদের সঙ্গে ISI-এর যোগ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিষ্ণু চৌধুরী নামে এক ব্যক্তি ।মামলাকারী অভিযোগ করেছিলেন, পুলিশ ও প্রভাবশালী ও সেনা বাহিনীতে কর্মরতরা এই নিয়োগে যুক্ত। এই নিয়ে ফেক ডোমিসিয়াল সার্টিফিকেট জোগাড় করে দিচ্ছে। ভিন দেশ থেকে লোক এসে ফেক সার্টিফিকেট দিয়ে যোগ দিচ্ছে। জয়কান্ত কুমার, প্রদ্যুম্ন কুমার নামে দুই পাকিস্তানি এখনও সেনায় রয়েছে। বর্তমানে ব্যারাকপুরে কর্মরত তারা।  অভিযোগ, খড়দা থানা সার্টিফিকেট দিয়েছে। স্থানীয় কাউন্সিলরও তাদের সার্টিফিকেট দিয়েছে।                                 

মঙ্গলবার এই মামলায় আদালতে রাজ্য সরকার জানায়, অভিযোগ গুরুতর। তদন্তে নেমে সিআইডি বেশ কিছু তথ্য পেয়েছে। সেই তথ্য অনুযায়ী ইতিমধ্যেই কিছু পদক্ষেপ করেছে সেনা। উত্তরপ্রদেশ, বিহার, অসম-সহ বহু রাজ্যের যোগ আছে। ছাপাখানা চিহ্নিত হয়েছে। যেখানে ডমিসাইল সার্টিফিকেট-সহ জাল নথি ছাপা হয়।এরপরই বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, সিবিআই প্রাথমিক অনুসন্ধান করবে। একইসঙ্গে সিআইডি তদন্ত চলবে। সেনা প্রয়োজনে রিপোর্ট দিতে পারে। সমস্ত পক্ষকে তদন্তে সহযোগিতা করতে হবে। পর্যবেক্ষণে বিচারপতি মান্থা বলেন,দেশের নিরাপত্তার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সিআইডি যে তদন্ত করছে তাতে অভিযোগের যথেষ্ট গুরুত্ব আছে। কোনওভাবে যেন সেনার সঙ্গে সিবিআই বা সিআইডি-র সংঘাত না হয়। কারণ, এখানে মূল ঘটনা সেনার ভিতরে। সিবিআই ও সিআইডি-কে আগামী শুনানিতে তদন্তে অগ্রগতির রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget