এক্সপ্লোর

Panchayat Election 2023: ভোটের ১২ ঘণ্টা আগেও বহু বুথে নেই কেন্দ্রীয় বাহিনী, ভয়, উদ্বেগে ভুগছেন বুথকর্মীরা

Panchayat Election: পঞ্চায়েত ভোটের বাংলা যেন কুরুক্ষেত্রে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি। এখনও ৪৮৫ কোম্পানির মধ্যে ২২২ কোম্পানির অপেক্ষা চলছে।

কলকাতা: ভোটের বাকি আর কয়েক ঘণ্টা, এখনও বহু বুথে নেই কেন্দ্রীয় বাহিনী! কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোটের ডিউটিতে যেতে আপত্তি ভোটকর্মীদের। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে রানিনগরে ডিসিআরসি সেন্টারে বিক্ষোভ। নির্দেশ অনুযায়ী স্পর্শকাতর বুথে বাহিনী মোতায়েন, দাবি বিডিও-র। পঞ্চায়েত ভোটের বাংলা যেন কুরুক্ষেত্রে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি। এখনও ৪৮৫ কোম্পানির মধ্যে ২২২ কোম্পানির অপেক্ষা চলছে। লেহ থেকে উড়িয়ে আনা হয়েছে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। লেহ থেকে পানাগড়ে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। পানাগড় থেকে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে।  এদিকে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এখনও পর্যন্ত না আসায় বুথকর্মীরা আতঙ্কে রয়েছেন। তাঁদের উদ্বেগ বাড়ছে। রানিনগরে এক বুথকর্মী বলছেন, ''এখনও পর্যন্ত পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছোয়নি। আমাদেরও আতঙ্কে থাকতে হচ্ছে। কালই ভোট। যদি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছত, তবে ভোটটা চালিয়ে নিয়ে যাওয়া যেত ঠিকভাবে।''

এরমধ্যেই বিডিওর তরফে জানানো হয়েছে যে, নির্দেশ অনুযায়ী স্পর্শকাতর জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। কিন্তু তাতেও আশঙ্কা কাটছে না বুথকর্মীদের। রানিনগরে ডিসিআর সেন্টারে বিক্ষোভ একাধিক ভোটকর্মীদের। কেন্দ্রীয় বাহিনী না আসায় অনেক ভোটকর্মী ভোটকেন্দ্র যেতে রাজি হচ্ছেন না। তাঁদের বক্তব্য সঠিক নিরাপত্তা না দিলে ভোটের দায়িত্ব তাঁরা আসবেন না।

নন্দীগ্রামেও ছবিও অনেকটা একইরকম। এবিপি আনন্দের সাংবাদিক নন্দীগ্রামে তাজপুর প্রাথমিক বিদ্যালয় গিয়েছিলেন। সেখানে দুটো বুথ রয়েছে। সেই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ৫৪ নম্বর বুথের সামনে গিয়ে দেখা গেল যে রাজ্য পুলিশের দেখা মিলেছে মাত্র ২ জনের। রাজ্য পুলিশের একজনকে প্রশ্ন করায় তিনি বলেন, ''আমরা এখানে মাত্র ২ জন কনস্টেবল রয়েছি। এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী আসবে কি না বুঝতে পারছি না।"

উল্লেখ্য, ১ থেকে ২টি বুথে মোতায়েন থাকবে ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ৩ থেকে ৪টি বুথ আছে এমন জায়গায় মোতায়েন থাকবে ৮ জন জওয়ান। ৫ থেকে ৬টি বুথ আছে এমন জায়গায় থাকবে ১২ জন জওয়ান। ৭ এবং ৭-এর অধিক বুথে মোতায়েন থাকবে ১৬ জন জওয়ান। স্ট্রং রুমে মোতায়েন থাকবে ১ কোম্পানি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর ৮০ জন জওয়ান বাহিনী ভাগ করে মোতায়েন সংক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের ফর্মুলা মেনে নিল কমিশন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget