এক্সপ্লোর

Panchayat Election 2023: টিকিট নিয়ে ঘোর বিবাদ! দিকে দিকে 'দ্বন্দ্ব' তৃণমূলের অন্দরেই

TMC:টিকিট পাওয়াকে কেন্দ্র করে চরমে উঠেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। কোথাও অফিস ভাঙচুর, কখনও রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ-বাদ যায়নি কিছু।

সমীরণ পাল, রাজা চট্টোপাধ্য়ায় ও করুণাময় সিংহ: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই শুরু হয়েছে ধুন্ধুমার। শুধু বিরোধীদের সঙ্গে সংঘাতই নয়। বারবার শিরোনামে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ছবিও। কোথাও টিকিটের দাবি ঘিরে দলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। কখনও আবার ভাঙচুর-মারপিট। জলপাইগুড়ি থেকে হরিশ্চন্দ্রপুর, দত্তপুকুর থেকে গাজোল। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই, টিকিট পাওয়াকে কেন্দ্র করে চরমে উঠেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। কোথাও অফিস ভাঙচুর, কখনও রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ-বাদ যায়নি কিছু। দলের টিকিট বিলি নিয়ে অভিযোগ তুলে কোচবিহারে দল ছাড়ার ঘটনাও ঘটেছে।

কোথায় কোথায় 'দ্বন্দ্ব':
গাজোল: পার্টি অফিস ভাঙচুর
হরিশ্চন্দ্রপুর: আগুন জ্বালিয়ে প্রতিবাদ
দত্তপুকুর: আক্রান্ত তৃণমূল নেতার পরিবার 
জলপাইগুড়ি: তৃণমূল নেতার গাড়ি আটকে বিক্ষোভ
শীতলকুচি: তৃণমূল কর্মীদের মিছিল
দিনহাটা: তৃণমূল থেকে নেতা-কর্মীদের পদত্য়াগ

কোথাও তৃণমূলের পার্টি অফিসে তাণ্ডব চলেছে, কোথাও আবার রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। কোথাও তৃণমূলের নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তৃণমূলের প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি। তার আগেই টিকিট পাওয়াকে কেন্দ্র করে দিকে দিকে তৃণমূলের অন্দরের বিবাদ চরমে উঠছে। 

টাকার বিনিময়ে পঞ্চায়েতে প্রার্থী করার অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল নেতা-কর্মীদের একাংশ। টাকার বিনিময়ে অযোগ্যদের প্রার্থী করার অভিযোগে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকে বর্তমান তৃণমূল ব্লক সভাপতির গাড়ি আটকে বিক্ষোভ দেখান দলের নেতা-কর্মীদের একাংশ। ক্রান্তি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি মেহবুব আলমের অভিযোগ, 'ব্লক প্রেসিডেন্ট যেভাবে যেভাবে কমিউনাল রাজনীতি করছেন, বিজেপির থেকেও ভয়ঙ্কর। এতে আগামীদিনে মানুষ বিকল্প রাস্তা খুঁজে নেবে।' পাল্টা ক্রান্তি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহাদেব রায় বলেন, 'প্রার্থী কে ঠিক করবে, উচ্চ নেতৃ্ত্ব। আলোচনা করলে দলের মধ্য়েই করতে পারতেন।'

টিকিট নিয়ে বিবাদের জেরে, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের পশ্চিম খিলাকাটায় তাণ্ডব চলে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির বাড়িতে। ওই নেতা, তাঁর ২ ভাই ও বাবাকে মারধরের অভিযোগ উঠেছে। বাড়ি-গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। 

ছবিটা একই মালদাতেও। পঞ্চায়েত ভোটের টিকিট ঘিরে সামনে এসেছে তৃণমূলের অর্ন্তদ্বন্দ্ব। গাজোলে যুব তৃণমূল কর্মীদের অভিযোগ, তাঁদের টিকিট দিচ্ছেন না তৃণমূলের ব্লক সভাপতি দীনেশ টুডু। এই অভিযোগে, শনিবার রাতে, গাজোলে তৃণমূলের ব্লক অফিসে তাণ্ডব চালায় যুব তৃণমূল কর্মীরা। ব্লক সভাপতি দীনেশ টুডুর দাবি, 'দলের তরফে প্রার্থী ঘোষণা হয়নি। যারা করেছে, ব্লকের যুব সভাপতির নেতৃত্বে। নেশাগ্রস্ত অবস্থায়। এটা আমাদের কালচার নয়। জেলা কমিটি দেখছে। প্রার্থী সিলেকশন এবার অন্য়ভাবে হচ্ছে। আভ্য়ন্তরীন বিষয়।' হরিশ্চন্দ্রপুরের কুশিদাতেও টিকিট নিয়ে শাসকদলের অন্দরে চূড়ান্ত বিবাদ দেখা গিয়েছে। এক নেতার টিকিট পাওয়ার বিরোধিতা করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান অন্যপক্ষ।

ঘটনাগুলি অবশ্য বিচ্ছিন্ন হিসেবেই দেখছে তৃণমূল নেতৃত্ব। দলের কোনওরকম অন্তর্দ্বন্দ্বের কথা মানতে নারাজ তারা। উল্টোদিকে তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষবাণ ছুড়েছে বিজেপি। 

আরও পড়ুন: এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget