এক্সপ্লোর

Panchayat Elections 2023: DA আন্দোলনকারীদের প্রাধান্য, পঞ্চায়েতে প্রার্থী করার ভাবনা, কৌশলী অবস্থান বিজেপি-র

Bankura News: দিন ক্ষণ ঘোষণা না হলেও, আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে সাজ সাজ রব পড়ে গিয়েছে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: মহার্ঘভাতার দাবিতে (DA Protests) একটানা আন্দোলন কলকাতায়। অন্য দিকে, চাকরির দাবিতেও ধর্না-অবস্থান চলছে (SSC Case)। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সকলে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) সেই রেশই ধরে রাখতে চাইছে বিজেপি (BJP)। তার জন্য মহার্ঘভাতা নিয়ে আন্দোলনে নামা সরকারি কর্মচারী এবং চাকরিপ্রার্থীদের প্রার্থী হিসেবে দাঁড় করানোর চিন্তাভাবনা করছে তারা (Bankura News)। 

DA আন্দোলনকারী এবং চাকরিপ্রার্থীদের প্রার্থী করার কথা ভাবছে বিজেপি

দিন ক্ষণ ঘোষণা না হলেও, আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে সাজ সাজ রব পড়ে গিয়েছে। সব দলই সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। তারই কৌশল হিসেবে DA আন্দোলনকারী এবং চাকরিপ্রার্থীদের প্রার্থী করার কথা ভাবছে বিজেপি। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বের তরফে অন্তত তেমনই ভাবনা-চিন্তা রয়েছে বলে মিলছে খবর। 

সোমবার বাঁকুড়া শহরের একটি হোটেলে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপি-র সাংগঠনিক বৈঠক ছিল। সেখানে বিষয়টি উত্থাপন করা হয়েছি বলে জানা গিয়েছে। বাঁকুড়া জেলায় বিজেপি-র সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্ধ মণ্ডলের নেতৃত্বে বৈঠক হয় সোমবার। দলের সকলের কাছে তিনি বিষয়টি তুলে ধরেছেন বলে জেলা বিজেপি সূত্রে খবর। এ নিয়ে যদিও বিজেপি-কে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। বাঁকুড়ায় তৃণমূলের সাংগঠনিক জেলা সহ-সভাপতি শিবাজি বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন, শুরু থেকেই উস্কানি দিয়ে আসছে বিজেপি। সবকিছুই ভোটবাক্সের স্বার্থে।

আরও পড়ুন: Suvendu Adhikari: 'রিষড়া জ্বলছে, গোটা রাজ্য প্রশাসন দিঘার সমুদ্রসৈকতে ছুটি কাটাচ্ছে,' রিষড়াকাণ্ডে মমতাকে নিশানা শুভেন্দুর

চলতি বছরেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। সেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কোনও পক্ষ নিজেদের সাফল্য ধরে রাখতে আগাম প্রস্তুতি শুরু করেছে। অন্য কোনও পক্ষ আবার সাফল্য পেতে কোনও খামতি রাখছে না। ২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলার পঞ্চায়েতে গেরুয়া ঝড় বইবে বলে আশায় বুক বাঁধছে বিজেপি। 

প্রার্থিতালিকায় বড় চমক আনছেন বাঁকুড়া জেলা বিজেপি নেতৃত্ব

সেই লক্ষ্য় নিয়েই, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে হারাতে প্রার্থিতালিকায় বড় চমক আনছেন বাঁকুড়া জেলা বিজেপি নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকায় DA আন্দোলনকারী এবং চাকরিপ্রার্থীদের রাখার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ নিয়ে বিশেষ রাখঢাকও নেই গেরুয়া শিবিরে। বিষয়টি যে আলোচনার স্তরে রয়েছে, বৈঠক শেষে তা জানিয়েও দেন বাঁকুড়া জেলায় বিজেপি-র সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্ধ মণ্ডল।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget