এক্সপ্লোর

Panchayat Poll 2023: পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি, আজ থেকেই শুরু মনোনয়ন পর্ব

WB Panchayat Election: মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন। ১৭ তারিখ স্ক্রুটিনির শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা।

কলকাতা: দীর্ঘ জল্পনার অবসান। রাজ্যে বেজে গেল পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) দামামা। ৮ জুলাই অর্থাৎ শনিবার হবে পঞ্চায়েত ভোট। গোটা রাজ্যে এক দফাতেই হবে ভোটগ্রহণ। শুক্রবার থেকেই শুরু হচ্ছে মনোনয়ন পর্ব। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন। ১৭ তারিখ স্ক্রুটিনির শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা।

রাজ্যে বেজে গেল পঞ্চায়েত ভোটের দামামা: ঠিক এক মাসের মাথায়,৮ জুলাই অর্থাৎ শনিবার হবে পঞ্চায়েত ভোট। গোটা রাজ্যে এক দফাতেই হবে ভোটগ্রহণ। নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে গতকাল জানিয়ে দেন রাজীব সিন্হা। ২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হয়েছিল ৫ দফায়। কিন্তু, ২০১৮ সালে ভোট হয় এক দফায়। এবারও, পঞ্চায়েত ভোট এক দিনেই ঘোষণা করল রাজ্য় নির্বাচন কমিশন।সর্বদলীয় বৈঠক না ডেকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা করায়, তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা। ৮ জুলাই, ২০টি জেলা পরিষদ, ৩৪১টি পঞ্চায়েত সমিতিএবং ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতে ভোট হবে। ভোট গণনা হবে ১১ জুলাই।

কবে হবে পঞ্চায়েত ভোট? এতদিন, এই প্রশ্নে টানাপোড়েন চলছিল। আর, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর, শুরু হল নতুন টানাপোড়েন। এবার, উদ্বেগ মনোনয়ন দাখিলের জন্য় নির্দিষ্ট করে দেওয়া সময়সীমা নিয়ে। কারণ, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে, ৯২৮টি জেলা পরিষদের আসন, পঞ্চায়েত সমিতির মোট আসন ৯ হাজার ৭৩০টি এবং গ্রাম পঞ্চায়েতে ৬৩ হাজারেরও বেশি আসন রয়েছে।

আর, এই বিপুল সংখ্য়ক আসনে, মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় মাত্র ২৪ ঘণ্টা। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ই জুন, অর্থাৎ শুক্রবার থেকে শুরু করে, ১৫ই জুন অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন জমার সময়সীমা দেওয়া হয়েছে। রবিবার, বাদ দিলে মনোনয়ন জমা দেওয়ার জন্য পাওয়া যাচ্ছে ৬ দিন। আর, এই ৬ দিন সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত, অর্থাৎ ৪ ঘণ্টা করে মনোনয়ন জমা দেওয়া যাবে। অর্থাই, টানা ঘণ্টার হিসাব ধরলে, মনোনয়ন জমা দেওয়ার জন্য মোট ২৪ ঘণ্টা সময়সীমা বরাদ্দ করা হয়েছে। আর, এখানেই বিরোেধীরা প্রশ্ন তুলছেন, এত হাজার হাজার আসন, এত প্রার্থী, তার মনোনয়ের জন্য পর্যাপ্ত সময় কোথায় দেওয়া হল?

আরও পড়ুন: Travel Destination: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান

সেরা শিরোনাম

Madan Mitra : 'অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় কেন নয়', প্রশ্ন মদনের
Madan Mitra : 'অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় কেন নয়', প্রশ্ন মদনের
West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget