এক্সপ্লোর

Panchayat Poll Violence: 'ভোটে গন্ডগোল রুখতেই TMC নেতার উপর হামলা', দাবি আক্রান্তর পরিবারের

Murshidabad Panchayat Poll Violence: মুর্শিদাবাদের সুতিতে তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠছে কংগ্রেসের বিরুদ্ধে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সুতিতে তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠছে কংগ্রেসের বিরুদ্ধে। আক্রান্ত মুজিবর রহমান ওমরাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, পঞ্চায়েত ভোটে গন্ডগোল রুখে দেওয়ায় গতকাল রাতে তৃণমূল নেতার (TMC Leader) ওপর হামলা চালায় কংগ্রেস (Congress)। যদিও এবার ভোটে দাঁড়াননি প্রাক্তন প্রধান। কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

প্রসঙ্গত, জোড়া হিংসার ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। তবে সুতিতে যেমন একদিকে অভিযোগের কাঠগড়ায় কংগ্রেস। তখন উল্টো ছবি মুর্শিদাবাদের রানিনগরে। এক কংগ্রেস সমর্থকের (Congress Supporter) বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগরের ডেপুটিপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই ঘটনায় একাধিক জখম হয়েছে। যদিও রানিনগরের গোধনপাড়া ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে একজনকে। তার নাম রেন্টু শেখ। তাঁর অবস্থা শোচনীয় থাকায় চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছে। বোমায় তাঁর একটি পা ও হাত গুরুতরভাবে জখম হয়েছে বলে জানা গিয়েছে।

জখম রেন্টু শেখের স্ত্রীর অভিযোগ, পঞ্চায়েত ভোটেএলাকায় বাম-কংগ্রেস জোট প্রার্থীর জয়ের পর থেকেই তৃণমূলের অত্যাচার বেড়েছে।  তিনি আরও জানিয়েছেন, 'বাড়ির সামনে তৃণমূলের লোকেরা আড্ডা মারে।' এহেন অস্বস্তিকর পরিস্থিতির মাঝেই আচমকাই ছন্দপতন।প্রসঙ্গত, ঝালদাকাণ্ডের স্মতি এখনও  টাটাকা। তার ছায়াই কি ফিরে এল মুর্শিদাবাদের রানিনগরে ? 

জানা গিয়েছে, গতকাল বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। জানা গিয়েছে, এই হামলার ঘটনায় কংগ্রেস এবং তৃণমূল, দুই দলের তরফেই ২ জন আহত হয়েছে। গোটা ঘটনায় ভয় দেখানোরও অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও এই ঘটনায় শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

প্রসঙ্গত, ভোটের আগেও মুর্শিদাবাদের এই রানিনগরেই কংগ্রেস প্রার্থী কুদ্দুস আলির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছিল। তৃণমূল ছেড়ে কংগ্রেসে এসেছিলেন কুদ্দুস আলি। তৃণমূলের ব্লক সভাপতির উপস্থিতিতেই হামলার অভিযোগ উঠেছিল। কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে মুড়মুড়কির মতো বোমা পডার অভিযোগ উঠেছিল। 

আরও পড়ুন, মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে TMC

তবে ভোটের আগে রাজ্যের যে যে জেলাগুলিতে একাধিকবার বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে, তার মধ্যে অন্যতম এই মুর্শিদাবাদ। বারংবার বম্ব স্কোয়াডের আসা যাওয়া ছিল এই জেলার বুকে। একের পর এক হিংসার ঘটনার উদাহরণ রয়েছে এই জেলায়। তবে পঞ্চায়েত ভোট মিটে গেলেও এখনও অবধি অপরাধের ঘটনায় যবনিকা পড়েনি। যার জ্বলজ্যান্ত প্রমাণ মুর্শিদাবাদের রানিনগরের এই ঘটনা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget