এক্সপ্লোর

Manipur Violence: মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে TMC

TMC on Manipur Violence: বিধানসভায় মণিপুরের হিংসা বনাম বাংলার সন্ত্রাস, এবার মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে শাসকদল, যদিও চুপ বসে নেই গেরুয়া শিবির।

কলকাতা: বিধানসভায় মণিপুরের হিংসা বনাম বাংলার সন্ত্রাস (Manipur Violence)। মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল (TMC)। বিরোধীহীন 'সর্বদল' বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত।পাল্টা পঞ্চায়েত ভোটে হিংসা (Panchayat Poll Violence) নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি (BJP)। পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়ে আনা হবে মুলতুবি প্রস্তাব। আলোচনা চেয়ে কালই মুলতুবি প্রস্তাব আনছে বিজেপি।

মণিপুরের পরিস্থিতি নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা হবে। সর্বদল বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে বয়ান কী হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। খবর সূত্রের। এদিন অধিবেশন শুরুর আগে বিধানসভায় সর্বদল বৈঠক ডাকা হয়।  তৃণমূল ছাড়া বৈঠকে অংশ নেয়নি কোনও দল। বৈঠক বয়কট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার সর্বদল বৈঠকে ছিলেন না একমাত্র আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিও। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর থেকেই টানা বিধানসভা বয়কটের পথে বিজেপি। 

মূলত গত ৩ মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এখনও পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ঘর ছাড়া প্রায় ৪০ হাজারেরও বেশি মানুষ। এ নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে নিষ্কৃয়তার অভিযোগ উঠেছে।  এর মধ্যেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ভিডিয়ো। তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। এই সমস্ত ইস্যুকে সামনে রেখেই আজ ফের উত্তাল সংসদ। সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি INDIA জোটের। বিরোধীদের বিক্ষোভে দফায় দফায় মুলতুবি সংসদের দুই কক্ষই। প্রধানমন্ত্রী বিবৃতি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঁশিয়ারি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের।

অপরদিকে, গত ২১ জুলাই এর জনসভা থেকে এই মণিপুর ইস্যুতেই মমতা ও অভিষেককে তোপ দাগতে দেখা গিয়েছিল। এদিকে মালদার ঘটনাটি ঠিক তার পরপরই প্রকাশ্য়ে আসে।মালদায় দুই মহিলাকে 'বিবস্ত্র করে মারধর'-র ঘটনায় এই মুহূর্তে উত্তাল রাজ্য-রাজনীতি। ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে রাতভর এসপি অফিস ঘেরাও চালায় বিজেপি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন অমিত মালব্য, অনুরাগ ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার মণিপুর ইস্যুতে নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে রাজপথে নামল শাসকদল।

এই প্রসঙ্গে অনুরাগ ঠাকুর বলেন,'অপরাধের ক্ষেত্রে পিছিয়ে নেই বাংলা, ভোটের সময় বোমার খবর বেশি পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা কোথায় আছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।কেউ কোনও কথা বলছে না, সবাই মূক হয়ে গিয়েছেন।' মমতার রাজ্যে ঘটছে একের পর এক লজ্জাজনক ঘটনা। কোথায় গেলেন মোমবাতি মিছিল করা প্রতিবাদীরা?' প্রশ্ন তোলেন তিনি।অনুরাগ ঠাকুর আরও বলেন, 'মেদিনীপুর, ডেবরায় আদিবাসীদের উপর অত্যাচার হয়েছে। বাংলা-বিহার-রাজস্থানের মুখ্যমন্ত্রীরা দায় অস্বীকার করতে পারবেন না। ভয়ের বাতাবরণে বাঁচছেন বাংলার মহিলারা। কী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়?'

আরও পড়ুন, অভিষেক মন্তব্যের বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ হয়ে ধাক্কা খেল BJP

তবে এখানেই শেষ নয়, অনুরাগ ঠাকুর আরও বলেন, 'কংগ্রেস আমলে মণিপুরের অবস্থা আরও খারাপ ছিল। মণিপুর নিয়ে সংসদে আমরা আলোচনা চাইছি, কেন এতে ভয় পাচ্ছেন বিরোধীরা? একটি দলের কেউ সংসদে নেই বলে কি সংসদ চলতে দেওয়া হচ্ছে না? বাংলায় মমতা নির্মমতার প্রতীক।' যদিও গেরুয়া শিবিরকে জোর নিশানা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, 'মণিপুর ঢাকতেই বাংলার তুলনা টানছে বিজেপি।' তোপ দেগেছেন একই সুরে সায়নী ঘোষও। 

সেরা শিরোনাম

Chor Bagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget