এক্সপ্লোর

Bomb-Arms Recovered: এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট, ৪ জেলায় বোমা-অস্ত্র উদ্ধার, ছড়াচ্ছে চাঞ্চল্য

Bomb Recovery: ভাটপাড়ায় ফের বোমা উদ্ধার হওয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলল বিজেপি। অন্যদিকে তৃণমূল শিবিরের পাল্টা দাবি, পুলিশ সক্রিয় রয়েছে তাই বোমা উদ্ধার করা সম্ভব হচ্ছে।

সমীরণ পাল ও সুকান্ত দাস: ৪ জেলায় বোমা-অস্ত্র উদ্ধারের (Bomb Arms Recovered) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) ভাটপাড়ায় (Bhatpara) উদ্ধার হয়েছে ১৭টি তাজা বোমা। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) কুলতলিতে আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার হয়েছে ৩ দুষ্কৃতী। অন্যদিকে, পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ ও মুর্শিদাবাদেও উদ্ধার হয়েছে অস্ত্র।

একাধিক জেলায় বোমা-অস্ত্র উদ্ধার, চাঞ্চল্য

ভাটপাড়া আছে ভাটপাড়াতেই। সেখান থেকে ফের উদ্ধার হল ১৭টি তাজা বোমা। ২৫ অক্টোবর, কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় ৭ বছরের শিশুর। তারপর থেকেই কাঁকিনাড়া, ভাটপাড়া, জগদ্দল-সহ বিস্তীর্ণ এলাকায় লাগাতার তল্লাশি চালাচ্ছে পুলিশ। আর পুলিশের এই তল্লাশি অভিযানেই শুক্রবার ভাটপাড়ার ১৪ নম্বর ওয়ার্ডের কাছারি রোড এলাকায় ১৭টি তাজা বোমা উদ্ধার হয়। একটি বাড়ির পাশে গলির মধ্যে বোমাগুলি রাখা ছিল। স্থানীয় বাসিন্দাদের কথায়, 'আতঙ্কে আছি।'

ভাটপাড়ায় ফের বোমা উদ্ধার হওয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলল বিজেপি। অন্যদিকে তৃণমূল শিবিরের পাল্টা দাবি, পুলিশ সক্রিয় রয়েছে তাই বোমা উদ্ধার করা সম্ভব হচ্ছে।

ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব। দুষ্কৃতীরা বোমা মজুত রাখছে। অথচ পুলিশ নিষ্ক্রিয়।'

ভাটপাড়া পুরসভার তৃণমূল নেতা ও ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, 'পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে। তাই ভাটপাড়ায় বোমা ফাটছে না। ২০১৯ সালে যে সব বোমা মজুত রাখা ছিল, সেগুলিই এখন উদ্ধার হচ্ছে। এর সঙ্গে তৃণমূলের যোগ নেই।'

আরও পড়ুন: Malaria: চরিত্র বদলাচ্ছে অ্যানোফিলিস মশা, ডেঙ্গি নয়, এবার গবেষকদের মতে উদ্বেগ বাড়াবে ম্যালেরিয়া

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে জেলায় জেলায় বোমা-গুলি-অস্ত্র উদ্ধারের ঘটনা। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ৪ নম্বর নলগোড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের থেকে ১টি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে মণিরুল তরফদার ও আকাশ খানের বাড়ি মন্দিরবাজার এলাকায়। তৌফিক মোল্লা ধোলাহাট থানা এলাকার বাসিন্দা। মুর্শিদাবাদে দৌলতাবাদে এদিন একটি আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড কার্তুজ-সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের বক্তারনগর থেকেও শনিবার রাতে একটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করা হয়। রবিবার টিটাগড় স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম লাগোয়া পরিত্যক্ত রেল কোয়ার্টারে তল্লাশি চালায় পুলিশ। দেখা হয় ঝোপ-জঙ্গলের মধ্যে বোমা লুকনো আছে কি না।তবে ওই জায়গা থেকে কিছু মেলেনি।  

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget