এক্সপ্লোর

Islampur News: ভোট পরবর্তী হিংসাতেও TMC-র গোষ্ঠীদ্বন্দ্ব, জয়ী তৃণমূল প্রার্থীদের অনুগামীদের ওপর চলল ছররা গুলি

Islampur TMC Clash: ভোট পরবর্তী হিংসায়, হামলার অভিযোগ তৃণমূলেরই চোপড়ার বিধায়ক-অনুগামীদের বিরুদ্ধে।

ইসলামপুর: ভোট পরবর্তী হিংসায় তৃণমূল বনাম তৃণমূল, ইসলামপুরে চলল ছররা গুলি। জয়ী তৃণমূল প্রার্থীদের অনুগামীদের ওপর ছররা গুলি চালানোর অভিযোগ, জখম ১৯ জন, আশঙ্কাজনক ১। হামলার অভিযোগ তৃণমূলেরই চোপড়ার বিধায়ক-অনুগামীদের বিরুদ্ধে।

ভোট পরবর্তী হিংসায় তৃণমূল বনাম তৃণমূল

সুজালিতে জেলা পরিষদের আসনে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়েন চোপড়ার বিধায়ক-কন্যা। 'হামিদুল রহমানের মেয়ে ভোটে হারায় জয়ী তৃণমূল প্রার্থীদের অনুগামীদের ওপর হামলা', অভিযোগ উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের অনুগামীদের। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলিবর্ষণ 

 সম্প্রতি বারাসাতের (Barasat) কদম্বগাছিতে বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেও চলেছিল গুলি। তৃণমূল (TMC) কর্মীকে গুলি করার অভিযোগে যুব তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করেছিল দত্তপুকুর থানার পুলিশ। তৃণমূল কর্মী অল্পের জন্য প্রাণে বাঁচলেও এই ঘটনার প্রতিবাদে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূলের একাংশ। যুব তৃণমূল নেতাকে গ্রেফতারের পর অবরোধ (Arrest) ওঠে। 

বোর্ড গঠনকে কেন্দ্র করে অশান্তি

৩০ আসনের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে ২৪টি আসন পেয়েছে তৃণমূল।আইএসএফ ৪, কংগ্রেস ও নির্দল একটি করে আসন দখল করে। এরপর গতকাল দলের হুইপ না মেনে, আইএসএফের সমর্থনে ১৬-১৪ ব্যবধানে তৃণমূলের প্রধান পদপ্রার্থীকে পরাজিত করেছিলেন বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী। এরপরই গুলি চলার ঘটনা ঘটেছিল। আইএসএফের (ISF) সমর্থনে বোর্ড গড়া নিয়ে আপত্তি থাকায় যুব তৃণমূল অঞ্চল সভাপতি মাহবুব হাসান ওরফে নয়ন গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ। 

আরও পড়ুন, 'অমিত শাহর ছেলে কী করছে ?..', 'পরিবারতন্ত্র' নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ ফিরহাদ,অধীর ও বিমানের

অগাস্টের শুরুতেও  TMC-র গোষ্ঠীদ্বন্দ্ব

অগাস্টের শুরুতেও তৃৃণমূল বনাম তৃণমূল প্রকাশ্যে আসে। যদিও তখন প্রেক্ষাপট ছিল কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। প্রকাশ্যে এসেছিল সেসময় বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বনাম সুদর্শনা মুখোপাধ্যায়ের (Sudarshana Mukherjee) অনুগামীদের দ্বন্দ্ব। জানা যায়, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ৬৮ নম্বর তৃণমূলের ধর্না চলছিল। ঠিক তখনই পৌঁছোলেন বাবুল সুপ্রিয় । সুদর্শনা মুখোপাধ্যায়ের অনুগামীদের অভিযোগ, বয়স্কদের সরিয়ে দিয়ে মঞ্চে জুতো পরে ওঠেন বাবুল। বাবুল সুপ্রিয় আসতেই একজন গো-ব্যাক স্লোগান দিতে থাকেন, ভাইরাল ভিডিও। বাবুল উত্তেজিত হয়ে মাইক্রোফোন ছিনিয়ে নেন, মঞ্চে উঠে যান। পরবর্তী সময়ে দেখা যায় স্টেজ থেকে  ওপর থেকে বাবুল তৃণমূল কর্মীদের ছবি তুলছেন। ছবি তুলতে তুলতে হুমকি দেন, দল থেকে সাসপেন্ড করে দেওয়ার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget