এক্সপ্লোর

Panihati Case: তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন, পানিহাটি কাণ্ডে একদশক পর রায়

Barrackpore Court: তারক গুহ, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস সহ পাঁচজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে আদালত।

ব্যারাকপুর: সোদপুরে গণপিটুনিতে হত্যার মামলায় তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। পানিহাটি পুরসভার কাউন্সিলর তারক গুহের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। তারক গুহ এবং তাঁর ভাইপো-সহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের।
পাঁচজনকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড ধার্য করেছে আদালত। (Panihati Case)

তারক গুহ, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস-সহ পাঁচজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে আদালত। ২০১৪ সালে গণপিটুনিতে হত্যার মামলাটি দায়ের হয়। এক দশকের বেশি সময় পর সাজা ঘোষণা হল। পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারককেও সেই মামলাতে যাবজ্জীবনের সাজা শোনাল আদালত। (Barrackpore Court)

শুক্রবারই ওই মামলায় দোষী সাব্যস্ত হন তারক। আদালতে হাজিরা দেওয়ার সময়ই তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই মামলা ২০১৪ সালের। সে বছর দুর্গাপুজোর সময় পানিহাটির গান্ধীনগরে ক্লাবের পুজোর মণ্ডপ থেকে একটি মোবাইল ফোন চুরি যায়। মণ্ডপে ঢোকা শম্ভু চক্রবর্তী নামের এক ব্যক্তির উপর সন্দেহ গিয়ে পড়ে সকলের। বেধড়ক মারধর করা হয় তাঁকে। তারকের নেতৃত্বেই তাঁকে পেটানো হয় বলে অভিযোগ ছিল। সেই গুরুতর আঘাত সইতে না পেরেই শম্ভু মারা যান বলে অভিযোগ। 

পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন শম্ভু। এমনি কিল, চড়, লাথি নয়, রীতিমতো বাঁশ দিয়ে তাঁকে পেটানো হয় বলে অভিযোগ ওঠে। জানা যায়, মারধরের ফলে তাঁর পাঁজরের হাড় ভেঙে যায়। এমনকি শম্ভুর উপর অকথ্য অত্যাচারের অভিযোগও সামনে আসে। শম্ভুর স্ত্রী হাতে-পায়ে ধরলেও, ধৃতরা তাঁর কথা কানে তোলেননি। প্রথমে পানিহাটি স্টেট জেনারেল এবং পরবর্তীতে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় শম্ভুুকে। সেখান থেকে বাড়িও ফেরেন তিনি। কিন্তু পরে ফের সমস্যা শুরু হয়। এতে ফের সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শম্ভুর স্ত্রী দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছিলেন।

পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন শম্ভু। গত এক দশকেরও বেশি সময় ধরে সেই মামলা চলছিল। শেষ পর্যন্ত গত শনিবার তারক-সহ পাঁচজনকে দোষী সাব্যস্ত করে ব্যারাকপুর মহকুমা আদালত। মঙ্গলবার যাবজ্জীবনের সাজা শোনানো হল তাঁদের। তবে নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন দোষীদের আইনজীবী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget