এক্সপ্লোর

৩০০ টাকায় টিকা, পুরসভার সার্টিফিকেট; ভ্যাকসিন জালিয়াতির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ডাক্তারের চেম্বারে টাকা দিয়ে নিয়েছেন ভ্যাকসিন। কিন্তু, পানিহাটি পুরসভার প্যাডে দেওয়া হয়েছে সার্টিফিকেট।

পানিহাটি: টাকার বিনিময়ে ভ্যাকসিন দিয়ে পুরসভার সার্টিফিকেট ইস্যু। এমনই অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার এক অস্থায়ী মেডিক্যাল অফিসারের বিরুদ্ধে। ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গড়েছেন জেলাশাসক। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাও জানিয়েছেন, এনিয়ে তদন্ত চলছে

ডাক্তারের চেম্বারে টাকা দিয়ে নিয়েছেন ভ্যাকসিন। কিন্তু, পানিহাটি পুরসভার প্যাডে দেওয়া হয়েছে সার্টিফিকেট। শুধু তাই নয়, গ্রাহকের আরও দাবি, দ্বিতীয় ডোজ না পেলেও, সেন্টার থেকে বলা হয়েছে তাঁর ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। দেবাঞ্জনকাণ্ডের পর ভ্যাকসিনেশন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে।

মধ্যমগ্রামের অটো চালক প্রদীপ মজুমদার এই অভিযোগ তুলেছেন। কাঠগড়ায় পানিহাটি পুরসভার অস্থায়ী মেডিক্যাল অফিসার বিপ্লব রুদ্র।

মধ্যমগ্রামের বাসিন্দা প্রদীপ মজুমদার জানিয়েছেন, সার্টিফিকেটে পানিহাটি পুরসভার নাম, ৩০০ টাকা দিয়ে ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়, দ্বিতীয় ডোজ নেয়নি, সার্টিফিকেট বেরিয়েছে, অভিযোগ করেছি। বিপ্লব রুদ্রর চেম্বার পানিহাটির ধানকল মোড়ের দু’নম্বর বিবেকানন্দ কলোনিতে।  অভিযোগ, এখান থেকেই টাকার বিনিময়ে ভ্যাকসিন দেন ওই চিকিৎসক। কিন্তু কীভাবে এমন ঘটল তা খতিয়ে দেখছে পুর-কর্তৃপক্ষ।

তবে, এবিষয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত চিকিৎসক। বিপ্লব রুদ্র সাফ জানিয়েছেন তিনি কিছুই বলবেন না। এদিকে, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন জেলাশাসক। তিনি জানিয়েছেন, ওই চিকিৎসক কীভাবে একাজ করলেন তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, পানিহাটি পুরসভার অস্থায়ী মেডিক্যাল অফিসারের বিরুদ্ধে অভিযোগ ওঠায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক তদন্ত কমিটি গঠন করেছেন। ভ্যাকসিনকাণ্ডের ঘটনায় শনিবার রাতে অভিযুক্ত চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

উল্লেখ্য, এর আগেও একাধিক বেআইনি ভ্যাকসিন ক্যাম্প নিয়ে চাঞ্চল্য় ছড়িয়েছে। কিছুদিন আগেই ডায়মন্ডহারবার থেকে ভ্যাকসিন চুরি করে, সোনারপুরে টাকার বিনিময়ে তা দেওয়ার অভিযোগে  গ্রেফতার করা হয় মিঠুন মণ্ডল নামে এক ব্যক্তিকে। যিনি ডায়মন্ড হারবারের পঞ্চগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট।একইসঙ্গে মশাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন কোঅর্ডিনেটর হিসেবেও কাজ করতেন। পুলিশ সূত্রে আগে দাবি করা হয়, ধৃত ফার্মাসিস্ট এবং ৬ স্বাস্থ্যকর্মীকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সরকারি রেকর্ডে কারচুপি করে ৩০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget