এক্সপ্লোর

School Summer Vacation: অফলাইন ক্লাস বন্ধের সরকারি নির্দেশিকায় ক্ষোভ অভিভাবকদের একাংশে

অবশ্য, কেউ ফিরেছে অনলাইনে, কেউ কেউ গরমের ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি নির্দেশ ঘিরে বিক্ষোভের সুর শোনা গেছে অভিভাবকদের একাংশের মধ্যে। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সরকারের নির্দেশের পরও, অফলাইন ক্লাস চলল শহরের একাধিক বেসরকারি স্কুলে। অবশ্য, কেউ ফিরেছে অনলাইনে, কেউ কেউ গরমের ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি নির্দেশ ঘিরে বিক্ষোভের সুর শোনা গেছে অভিভাবকদের একাংশের মধ্যে। 

শুক্রবার থেকেই সমস্ত বেসরকারি স্কুলে বন্ধ করতে হবে অফলাইন ক্লাস। অনলাইন ক্লাস করাতে হবে। নয়তো এগিয়ে আনতে হবে গরমের ছুটি। বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। প্রচণ্ড গরমের দাপটে, ২ মে থেকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে গরমের ছুটি দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেইমতো বিজ্ঞপ্তি দেয় শিক্ষা দফতর। 

নবান্ন থেকে সেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে রাজ্যের বেসরকারি স্কুলগুলিতেও। কিন্তু, তারপরও শহরের একাধিক বেসরকারি স্কুলে চলছিল সশরীরে পঠনপাঠন। সরকারের নির্দেশের পরও কেন খোলা ছিল স্কুল? এই প্রশ্ন তুলে, বৃহস্পতিবার, সেই সব স্কুল কর্তৃপক্ষকে ডাকা হয় বিকাশ ভবনে।  শিক্ষা দফতর সূত্রে খবর, নির্দেশ দেওয়া হয়, সমস্ত বেসরকারি স্কুলে, শুক্রবার থেকে অনলাইন ক্লাস করাতে হবে। 

নয়তো এগিয়ে আনতে হবে গরমের ছুটি। কিন্তু, এরপরেও, শুক্রবার দেখা গেল, কলকাতায় একাধিক স্কুল খোলা রয়েছে। চলছে ক্লাস। এ দিকে, বেসরকারি স্কুলগুলিকে দেওয়া সরকারের এই নির্দেশে ক্ষুব্ধ অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের একাংশ। অভিভাবকদের দাবি, যেটা বলছে, সেটা মেনে নেওয়া যায় না। গরম তো কম গেছে। আমরা ভেবেছিলাম চালাবো। দেখি কী করি। 

সরকারি সূত্রে দাবি, গরমে শিশুদের স্বাস্থ্য, সরকারি ও বেসরকারি স্কুলের নিরিখে আলাদা হতে পারে না। তাই স্কুলগুলিকে বলা হয়েছে অনলাইনে ক্লাস নিতে।বা গরমের ছুটি এগিয়ে আনতে। এর মধ্যে সাউথ পয়েন্ট স্কুল শুক্রবার থেকেই অনলাইনে পঠনপাঠন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিপিএস রুবি পার্কও অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার থেকে অনলাইন ক্লাস শুরু হবে হেরিটেজ স্কুলে। রামমোহন মিশন স্কুলে ছুটি পড়ছে মঙ্গলবার থেকে। ফিউচার ফাউন্ডেশন স্কুলে গরমের ছুটি পড়ছে শনিবার। 

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget