এক্সপ্লোর

Paresh Adhikari Faces Criticism: 'পরেশ অধিকারীর জন্য বাইরে বেরোনো যায় না', খেদ তৃণমূল নেতার

District News: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেতা। মেখলিগঞ্জের প্রাক্তন ব্লক সভাপতি লক্ষ্মীকান্ত সরকার বললেন, 'পরেশ অধিকারীর জন্য মোবাইল, টিভি খোলা যায় না।'

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন তাঁর নিজের দলের নেতাই। চাঁচাছোলা ভাষায় মেখলিগঞ্জের প্রাক্তন ব্লক সভাপতি লক্ষ্মীকান্ত সরকার বললেন, 'পরেশ অধিকারীর (Paresh Adhikari) জন্য মোবাইল, টিভি খোলা যায় না। বাড়ির বাইরে বেরোনো যায় না।' এতেই শেষ নয়। দলের জেলা সভাপতিকেও কড়া আক্রমণ করলেন তিনি।

কেন সমালোচিত মন্ত্রী? 

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে শিক্ষা প্রতিমন্ত্রীর। এর মধ্যেই দুর্নীতি মামলায় পরেশ অধিকারীকে তিন বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই(CBI)। তা ছাড়া কলকাতা হাইকোর্টের নির্দেশে মন্ত্রিকন্যা অঙ্কিতার চাকরিও (Ankita Adhikari)গিয়েছে ইতিমধ্যে। অভিযোগ, বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন তিনি। তাঁকে বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। প্রথম কিস্তির টাকা ফেরতও দিয়েছেন অঙ্কিতা। 
গোটা বিষয়টায় তিনি যে অত্যন্ত ক্ষুব্ধ, তা মাথাভাঙার সভায় এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মেখলিগঞ্জের প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি। কোনও রাখঢাক না করে  লক্ষ্মীকান্ত বলেছেন,‘পরেশ অধিকারী এমন সব দুর্নীতির সঙ্গে যুক্ত যে বাড়ির বাইরেই বেরোনো যায় না।’সঙ্গে খেদ, 'আমরা মার খেয়ে দল করেছি। আর কোথা উড়ে এসে এঁরা জুড়ে বসেছে।’ হালেই দলের মধ্যে থেকে পরেশ অধিকারীর বিরুদ্ধে ক্ষোভের সুর শোনা গিয়েছিল। তাঁর বিরুদ্বে বাম আমলে নিয়ম ভেঙে খাদ্য দফতরে  নিয়োগের অভিযোগ তোলেন কোচবিহারের তৃণমূলের  শ্রমিক সংগঠনের নেতা আলিজার রহমান। গ্রেফতারির দাবিতেও সরব হন তিনি। সেই সময় গোটা বিষয়টিকে বিচারাধীন বলে মন্তব্য করতে চাননি তৃণমূলের জেলা সভাপতি। 

উল্টো সুর দলেই:

কিন্তু এবার তো প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতির ক্ষোভের নিশানায় খোদ তৃণমূল জেলা সভাপতিও রয়েছেন। তাঁর অভিযোগ, সব কিছুই জেলা সভাপতির প্রশ্রয়ে হচ্ছে। এ নিয়ে প্রশ্ন করা হলে জেলা সভাপতি  অবশ্য এড়িয়ে যান। বলেন, 'কে কী বলেছেন জানি না। তবে দলের বিষয় দলেই আলোচনা করব।'

তবে দলীয় নেতার এমন সমালোচনায় অস্বস্তি বাড়তে পারে তৃণমূলের, মনে করছেন অনেকেই।  

আরও পড়ুন: 'স্কুলে যোগ দিতে পারলেই লড়াই শেষ, শিক্ষকতা করতে পারব', বললেন ববিতা

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget