এক্সপ্লোর

SSC Scam: 'স্কুলে যোগ দিতে পারলেই লড়াই শেষ, শিক্ষকতা করতে পারব', বললেন ববিতা

Babita Sarkar: অঙ্কিতা অধিকারীর পদেই ববিতা সরকারকে নিয়োগের নির্দেশ আদালতের। তারই চাকরির সুপারিশপত্র পেলেন ববিতা সরকার।


কলকাতা: তাঁর চাকরি পাওয়ার কথা ছিল। কিন্তু তিনি পাননি। তার বদলে চাকরি পেয়েছিলেন মন্ত্রিকন্যা। তা দেখে দমে যাননি তিনি। শুরু করেন নতুন লড়াই। নিজের অধিকার আদায়ে ঝাঁপিয়ে পড়েছিলেন ববিতা সরকার। তাঁর লড়াই, তাঁর মামলার জেরেই কাঠগড়ায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। শুধু তাই নয়। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে মন্ত্রিকন্যা অঙ্কিতা অধিকারীর। আর ঠিক তাঁর পদেই ববিতা সরকারকে নিয়োগ করার নির্দেশ দিয়েছে আদালত। সেই নির্দেশ মেনেই চাকরির সুপারিশপত্র পেলেন ববিতা সরকার। এদিন ববিতা বলেন, 'আজকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল। এরপরে নিয়োগপত্র দেওয়া হবে। সেটা হলেই আমার লড়াই শেষ। শিক্ষকতা শুরু করতে পারব।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

ওই স্কুলেই নিয়োগ:
হাইকোর্টের নির্দেশের পরেই সুপারিশপত্র দিয়েছে এসএসসি। অঙ্কিতা অধিকারী যে স্কুলে ছিলেন সেই মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাইস্কুলেই শিক্ষকতা করতে চলেছেন ববিতা। এর আগেই অঙ্কিতা অধিকারীকে এখনও পর্যন্ত পাওয়া বেতনের সব টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ মেনে টাকা ফেরত দিয়েছেন অঙ্কিতা। সেই টাকা ববিতাকে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

কোচবিহারের মেখলিগঞ্জ পুর এলাকার ইন্দিরা বালিকা বিদ্যালয়। ২০১৮ সালের ২৪ নভেম্বর, এই স্কুলেই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকার পদে নিযুক্ত হয়েছিলেন মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারী ( Ankita Adhikari) । কিন্তু বেআইনিভাবে নিয়োগের অভিযোগে, গত ২০ মে শিক্ষিকার পদ থেকে তাঁকে বরখাস্ত করেছিল কলকাতা হাইকোর্ট। 

আরও পড়ুন: '২০২৬ না, ২০২৪-এই সরকারকে বিসর্জন', শুভেন্দু-মন্তব্যে তুঙ্গে বিতর্ক

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget