এক্সপ্লোর

Park Circus: ভরা বাজারে ভেঙে পড়ল চাঙড়, পার্ক সার্কাস বাজারে গুরুতর জখম ক্রেতা

Park Circus Market: বাজারের বেহাল দশা নিয়ে পুরসভাকে বারবার জানানো সত্ত্বেও সুরাহা মেলেনি বলে ব্যবসায়ীদের অভিযোগ। পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।     

হিন্দোল দে, কলকাতা: সপ্তাহের শুরুতে ভয়াবহ ঘটনা শহরে। ভরা বাজারে ভেঙে পড়ল চাঙড়। পার্ক সার্কাস (Park Circus) বাজারে গুরুতর জখম এক ক্রেতা। কলকাতা (Kolkata) পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। 

ঠিক কী ঘটেছে?

সকাল সোয়া ৮টা নাগাদ পার্ক সার্কাস বাজারে তিনতলার কার্নিসের একাংশ ভেঙে একটি দোকানের ছাউনির ওপর পড়ে ভাঙা অংশ ছিটকে যায়। তাতেই মাথায় চোট পান ওই ক্রেতা। রক্তাক্ত অবস্থায় তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।                                                    

এদিকে, বাজারের বেহাল দশা নিয়ে পুরসভাকে বারবার জানানো সত্ত্বেও সুরাহা মেলেনি বলে ব্যবসায়ীদের অভিযোগ। পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।                                                   

আরও পড়ুন, 'এতটা এপিডেমিক আগে দেখিনি', আক্রান্ত হচ্ছে শিশুরা, সতর্ক করলেন চিকিৎসক অপূর্ব ঘোষ

প্রত্যক্ষদর্শীরা কী জানিয়েছেন?                                      

এক বিক্রেতা বলেন, "আমি সকালে দোকান খুলতে এসেছি। প্রথমে ঝাপ তুলেছি দোকানে। সেই সময় সময় বিকট একটা আওয়াজ হয়। আমি ভাবলাম কী হল? দেখি এক ভদ্রলোক মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। রক্তে ভেসে যাচ্ছে। আমি আর দোকান খুলতে পারিনি। তিনতলা থেকে চাঙর খসে পড়ে তারপর দোতলার এক জায়গায় ধাক্কা খেয়ে এরপর টিনে লেগে ওই ভদ্রলোকের মাথায় পড়ে। আমি ভাবছি সরাসরি ওঁর মাথায় পড়লে হয়তো ঘটনাস্থলেই মৃত্যু হতে পারত। পুরসভাকে জানিয়েছি। দিন ১৫ আগে ইনস্পেশনও হয়েছে।" বাজার কমিটির সভাপতিও বলেন যে আমরা আতঙ্কের মধ্যে থাকি। অনেকবার জানিয়েছি পুরসভাকে। 

সেরা শিরোনাম

South 24 Pargana: ভাঙ্গড় থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু ১ মহিলার
ভাঙ্গড় থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু ১ মহিলার
West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
Durgapur: সাইবার প্রতারণার অভিযোগ, দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ১০ জন
সাইবার প্রতারণার অভিযোগ, দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ১০ জন
Amrita Sinha : গলায় মেয়ের ছবি দেওয়া প্ল্যাকার্ড, পথে পথে বাবা, মেলেনি খোঁজ, অবশেষে মুখ্যমন্ত্রীর দরবারে অমৃতা সিনহার পরিবার
গলায় মেয়ের ছবি দেওয়া প্ল্যাকার্ড, পথে পথে বাবা, মেলেনি খোঁজ, অবশেষে মুখ্যমন্ত্রীর দরবারে অমৃতা সিনহার পরিবার

ভিডিও

EB Raid, Jadavpur : যাদবপুর সুপারমার্কেটে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান | ABP Ananda LIVE
Burrabazar Raid: বড়বাজারে অভিযান ড্রাগ কন্ট্রোল ও কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
KMC News:
ED Raid News | বেঙ্গালুরুর ব্যাঙ্ক প্রতারণা মামলায় লেকটাউনে কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED
Nandigram Left campaign | নন্দীগ্রামের চৌরঙ্গী বাজার এলাকায় প্রচারে বামেরা, চলল জনসংযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Fake Currency Case : ১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
India vs Brazil: ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
Embed widget