এক্সপ্লোর

Parliament Security Breach: পরিবার নিয়ে বাগুইআটিতে আস্তানা ললিতের! ১০ ডিসেম্বর থেকে ছিলেন 'বেপাত্তা'

Lalit Jha Updates: বাগুইআটির একটি বেসরকারি ইংরেজিমাধ্যম স্কুলে কয়েকদিন শিক্ষকতাও করেছেন ললিত, দাবি স্থানীয়দের।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: সংসদে (Parliament Security Breach) তাণ্ডবকাণ্ডে ধৃত ললিত ঝা'র (Lalit Jha) বাংলা-যোগ আরও জোরালো। বাগুইআটিতেও (Baguiati) আস্তানা ছিল ললিতের। আর বড়বাজারে বাড়ি ভাড়া নিয়ে গৃহশিক্ষকতা করতেন। এবিপি আনন্দর অন্তর্তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বাগুইআটিতে সপরিবার ৩ বছর একটি বাড়িতে ভাড়া ছিলেন ললিত ঝা। মা-বাবা ও দুই ভাইকে নিয়ে বাগুইআটিতে থাকতেন ললিত ঝা। সংসদে তাণ্ডবের ৩ দিন আগে ১০ ডিসেম্বর বাগুইআটির বাড়ি ছেড়ে চলে যান ললিত। স্থানীয়দের দাবি, ললিতের মা- বাবা বলেন বিহারের গ্রামের বাড়িতে যাচ্ছেন তাঁরা। তারপরে বাগুইআটির বাড়িতে তালা দিয়ে বেরিয়ে যান ললিত ঝাও, দাবি প্রতিবেশীদের। বাড়ি মালিকের দাবি, দিল্লি যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে যান ললিত। বাগুইআটির একটি বেসরকারি ইংরেজিমাধ্যম স্কুলে কয়েকদিন শিক্ষকতাও করেছেন ললিত, দাবি স্থানীয়দের। বাগুইআটি এলাকায় সব্জিও বিক্রি করতে তিনি।

সূত্রের খবর, বাগুইআটিতে একটি বাড়িতে ৩ বছর ভাড়া নিয়েছিলেন ললিত। সূত্রের খবর, ললিত ঝা-রা তিন ভাই। ছোট ভাই ও বড় ভাই দোকানে কাজ করেন। 

সূত্রের খবর, বাগুইআটিতে একটি বাড়িতে ৩ বছর ভাড়া নিয়েছিলেন ললিত। সূত্রের খবর, ললিত ঝা-রা তিন ভাই। ছোট ভাই ও বড় ভাই দোকানে কাজ করেন। 

স্থানীয়দের দাবি, ওই পরিবারটি ভাল ছিল। যে বাড়িতে ভাড়া নিয়েছিলেন ললিত, সেই বাড়ির মালিক বলেন, 'এইখানেই থাকত। কোনওদিন কোথাও যেতে দেখিনি। গরিব পরিবার। টিউশনি করত। ওর বাবা পুজো করে বড়বাজারে। দুই ভাই বড়বাজারেই দোকানে কাজ করে।'

আরও আটক:
সংসদে স্মোক অ্যাটাকের ঘটনায় এবার আটক করা হয়েছে মাস্টারমাইন্ড ললিতের ২ জন সহযোগীকে। মহেশ ও কৈলাস নামে ২ জনকে আটক করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তাঁরা ২ জনেই ললিতকে সাহায্য করেছিল বলে মনে করছে পুলিশ। সূত্রের খবর, ললিতের ২ সহযোগী কৈলাশ ও মহেশ তাঁকে রাজস্থানের হোটেলে থাকতে সাহায্য করেছিল। সংবাদমাধ্যম দেখে ঘটনার গতিপ্রকৃতি জানার চেষ্টা করে ললিত। পুলিশ তাঁকে তন্নতন্ন করে খুঁজছে জানতে পেরেই বাসে করে রওনা দেয় দিল্লিতে। পুলিশ কোথায় কোথায় যাচ্ছে, তাও জানত ললিত।  বন্ধুদের কাছে কী করা উচিত, তার পরামর্শও চায়। এমনকি, ললিতের সহযোগী মহেশও ভগৎ সিং ফ্যান ক্লাবের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ। সংসদে হানায় যোগ দিতে চেয়েছিল মহেশও। কিন্তু তাঁর পরিবার রাজি না হওয়ায় শেষমুহূর্তে সেই প্ল্যান বাতিল করে ললিতের সহযোগী মহেশ। 

আরও পড়ুন: 'রেশন দুর্নীতি মামলায় বিস্তারিত তদন্ত প্রয়োজন', রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget