এক্সপ্লোর

Ration Scam: 'রেশন দুর্নীতি মামলায় বিস্তারিত তদন্ত প্রয়োজন', রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির

এর আগে নদিয়ার একাধিক থানা, কলকাতা পুলিশের অধীনস্থ একাধিক থানায় রেশন দুর্নীতি নিয়ে জমা পড়েছিল নানা অভিযোগ। কিন্তু গভীরে গিয়ে সেই অভিযোগগুলির তদন্ত করা হয়নি বলে দাবি করেছে ইডি।

প্রকাশ সিনহা, কলকাতা: রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে এবার রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি পাঠাল ইডি। সূত্রের খবর, ২ দিন আগেই ইডির তরফে মনোজ মালব্যকে একটি চিঠি দেওয়া হয়েছে। রেশন বন্টন দুর্নীতিতে বিস্তারিত তদন্তের প্রয়োজন আছে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে। এর আগে নদিয়ার একাধিক থানা, কলকাতা পুলিশের অধীনস্থ একাধিক থানায় রেশন দুর্নীতি নিয়ে জমা পড়েছিল নানা অভিযোগ। কিন্তু গভীরে গিয়ে সেই অভিযোগগুলির তদন্ত করা হয়নি বলে দাবি করেছে ইডি। এবার বিস্তারিত তদন্ত করার আবেদন জানিয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

এখনও পর্যন্ত ১০০ কোটি টাকার রেশন দুর্নীতির প্রমাণ মিলেছে! তবে গোটা রাজ্যে দুর্নীতি হয়েছে প্রায় কয়েকশো কোটি টাকার! সম্প্রতি রেশন দুর্নীতি মামলার চার্জশিটে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই প্রেক্ষাপটে এবার রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে চিঠি দিয়ে রেশন দুর্নীতি মামলার বিস্তারিত তদন্ত করার আবেদন জানাল ইডি। সূত্রের দাবি, ডিজিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আপনারা ভালভাবে তদন্ত করুন। এই রেশন দুর্নীতি গোটা রাজ্যে ছড়িয়ে রয়েছে। যদি তথ্যপ্রমাণ বা সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমরা সাহায্য করার প্রস্তুত। আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

রেশনে দুর্নীতির অভিযোগ আজকের নয়। ২০২০, ২০২১ এবং ২০২২ সালে, তিনটি FIR দায়ের করে সবার প্রথমে এ নিয়ে তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশ। সেই মামলাগুলিতে ইতিমধ্যে চার্জশিটও জমা পড়ে গেছে। কিন্তু ইডি সূত্রে দাবি, রাজ্য পুলিশ মামলার গভীরে না ঢুকে ওপর ওপর তদন্ত করেছে। এই দুর্নীতির মাথা কে? অভিযুক্তদের মাথায় কোনও প্রভাবশালীর হাত রয়েছে কিনা, সেই খোঁজ করা হয়নি। এরপর ২০২২-এর এপ্রিলে ECIR দায়ের করে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অক্টোবর মাসে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার ১২ জায়গায় ৩ দিনে ৫৫ ঘণ্টা ধরে টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে। তারপরই গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে। এরপর খোদ প্রাক্তন খাদ্যমন্ত্রীকেও গ্রেফতার করে ইডি। 

এই প্রেক্ষাপটেই ইডির প্রশ্ন, তারা পারলে পুলিশ কেন দুর্নীতির শিকড়ে পৌঁছতে পারবে না? তাহলে কি কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতিতে ডিলার, ডিস্ট্রিবিউটর, চাল ও গমকলের মালিকদের একটা নেক্সাস রয়েছে। তার ওপরে রয়েছে মাথারা। এবার রাজ্য পুলিশের ডিজিকে ইডির চিঠি পাঠানোর পর, পুলিশের তরফে কোনও পদক্ষেপ করা হয় কিনা, সেদিকেই 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget