এক্সপ্লোর

Partha Chatterjee : ওষুধ থেকে ওজন, স্পেশাল কেবিনে পার্থ চট্টোপাধ্য়ায়ের স্বাস্থ্যের খুঁটিনাটি খোঁজ এইমসের চিকিৎসকদের

Enforcement Directorate : কলকাতা হাইকোর্টের নির্দেশেই ভুবনেশ্বর এইমসে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা হবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের।

ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায়, ভুবনেশ্বর : ভুবনেশ্বর এইমসে স্পেশাল কেবিনে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। প্রথমে জরুরি বিভাগে আনা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ওজন, উচ্চতা, রক্তচাপ, পালস রেট পরীক্ষা করার পর, তিনি কোনও অসুখে ভুগছেন কি না জানতে চান চিকিৎসকরা। পার্থ চট্টোপাধ্যায় যে সমস্ত শারীরিক সমস্যার কথা বলেছেন, তার জন্য তিনি কোনও ওষুধ খান, কী ওষুধ খান, তা জানতে চাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পর মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেবে পার্থ চট্টোপাধ্যায়ের কী ধরনের টেস্ট করানো প্রয়োজন।

ভুবনেশ্বরে পৌঁছে বুকে হাত দিয়ে ইঙ্গিতে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বোঝান তাঁর শরীর ভাল নেই। সকাল ৯টা ৫২ মিনিটে এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছয় ভুবনেশ্বর বিমানবন্দরে। প্রস্তুত ছিল অ্যাম্বুল্যান্স ও কনভয়। বিমানবন্দর থেকে ভুবনেশ্বর এইমসে যেতে সময় লাগে মিনিট ৪৫। অ্যাম্বুল্যান্সে করেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় এইমসে। প্রথমে জরুরি বিভাগে চিকিৎসা। কার্ডিওলজি, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজিস্ট, এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ৪ জনের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে।

এসএসকেএমের রিপোর্ট রিপোর্ট খতিয়ে দেখার পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার মন্ত্রীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পরই তাঁরা তাঁদের মতামত জানাবেন বলেই জানান এইমসের চিকিৎসকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশেই ভুবনেশ্বর এইমসে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা হবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের। আজ বিকেল ৪টেয় মামলার শুনানির সময়ে ভার্চুয়াল মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করা ব্যবস্থা করবে ইডি। তার আগে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে সমস্ত রিপোর্ট ভার্চুয়ালি জানিয়ে দেবেন ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা।

এদিকে, ভুবনেশ্বর এইমসে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতারির পর এসএসকেএমে ভর্তি এবং চিকিৎসার জন্য ভুবনেশ্বর এইমসে আনা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন বাংলা থেকে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা। 

আরও পড়ুন- 'হেঁটে আদালতে ঢোকার কয়েক ঘণ্টার মধ্যেই হুইলচেয়ারে হাসপাতালে', প্রভাব খাটিয়ে এসএসকেএমে ভর্তি পার্থ! অভিযোগ ইডির

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget