এক্সপ্লোর

Partha Chatterjee : মেঝেয় কম্বল পেতে রাত কাটালেন পার্থ, কীভাবে থাকলেন অর্পিতা ?

পার্থর ব্লকে রয়েছেন প্রায় দেড়শোজন হাই প্রোফাইল বন্দি। শুক্রবার রাতে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : শুক্রবার পার্থ ( Partha Chatterjee ) - অর্পিতাকে ( Arpita Mukherjee ) ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তারপর কেটে গেল তাঁর প্রথম রাত। জেলে। প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

জেল হেফাজতে প্রথম রাত

সূত্রের খবর, ১২ দিন ইডি হেফাজতে থেকে ৩ কেজি ওজন ঝরে গিয়েছে পার্থর। ১১০ কেজি থেকে তাঁর ওজন হয়ে গিয়েছে ১০৮ ! দ্রুত এতটা ওজন কমার পিছনে কোনও অসুখ নয়, জানিয়েছে জোকার ইএসআই হাসপাতাল। গুরুতর কোনও শারীরিক সমস্যা নেই বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে।  স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতারের ৬ দিন পর, পার্থ চট্টোপাধ্যায়কে সমস্ত মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রয়োজনে বিধায়ক পদও ছাড়তে পারেন বলে পার্থ চট্টোপাধ্যায় এরকমও চিন্তাভাবনা করছেন বলে আদালতে জানান তাঁর আইনজীবী। তদন্তে এখনও পর্যন্ত যা পাওয়া গেছে, তা হিমশৈলের চূড়ামাত্র বলে আদালতে মন্তব্য করেন ইডির আইনজীবী। তারপর পার্থ-অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। 

আরও পড়ুন :

অর্পিতার প্রাণ সংশয় কেন ? কীভাবে জানল ইডি ?

কম্বল পেতে রাত্রিযাপন
রাতে রুটি, ডাল-সবজি খেয়েছেন পার্থ। ওষুধও খেয়েছেন সময়মতো। প্রাক্তন মন্ত্রীকে দেওয়া হয়েছিল ২টো কম্বল। সেগুলো পেতে মেঝেয় শুয়েছেন। সকালে চা-বিস্কুট দেওয়া হয় পার্থকে। জেল সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীকে প্রেসিডেন্সি জেলে যেখানে রাখা হয়েছে, সেই ব্লকে রয়েছেন প্রায় দেড়শোজন হাই প্রোফাইল বন্দি। শুক্রবার রাতে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে। খবর সূত্রের। 

অন্যদিকে, আলিপুর জেলের ২ নম্বর ঘরে রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়। আদালতের নির্দেশে তাঁকে বাড়তি নজরদারিতে রাখা হয়েছে। তদারকি করছেন জেলের সুপার। ভালো আচরণ করার জন্য বন্দিদের যে ঘরে রাখা হয়, তারই একটি ঘর অর্পিতার জন্য বরাদ্দ হয়েছে।

এই নির্দেশের আগে, শুনানি চলাকালীন ইডির আইনজীবী দাবি করেন, অর্পিতাকে জেল হেফাজতে পাঠানো হলে তাঁর প্রাণসংশয় রয়েছে। তাই তাঁকে জল ও খাবার দেওয়ার আগে, যেন পরীক্ষা করে দেখে নেওয়া হয়। ইডির আইনজীবীকে বিচারক পাল্টা প্রশ্ন করেন - প্রাণ সংশয় রয়েছে, একথা আপনারা নলেন কীভাবে? উত্তর ইডির তরফে বলা হয় - এটা বলা যাবে না, ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে। তাই তাঁকে বাড়তি নজরদারিতে রাখা হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget