এক্সপ্লোর

Partha Chatterjee: বড়দিন কাটবে জেলেই, ফের জামিনের আর্জি খারিজ পার্থ-সহ ৭ জনের

SSC Scam: আপাতত ৫ জানুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থ-সুবীরেশ ভট্টাচার্যদের।

কলকাতা: বড়দিন জেলেই কাটাতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। বৃহস্পতিবার ফের জামিনের আর্জি খারিজ হয়ে গেল পার্থ-সহ সাত জনের। নিয়োগ দুর্নীতি মামলায় ওই সাত জনকেই ফের ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত।  জামিনের আর্জি জানালেও, আলিপুর আদালতে তা খারিজ হয়ে গেল। তাই আপাতত ৫ জানুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থ-সুবীরেশ ভট্টাচার্যদের।

এ দিন আদালতে জামিনের আর্জির শুনানি চলাকালীন, পার্থর আইনজীবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। অভিযোগ করেন যে, তদন্তের নামে পেশিশক্তি প্রদর্শন করছে CBI. এর পাল্টা সিবিআই-আইনজীবী বলেন,  "আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখি না, অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করি।" 

পার্থকে অসাংবিধানিক ভাবে আটকে রাখার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তাঁর আইনজীবী। এর পাল্টা সিবিআই-এর আইনজীবী বলেন, "CBI'এর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু CBI তদন্তে ওমপ্রকাশ চৌটালা, পিভি নরসিমা রাও, লালুপ্রসাদ যাদবের কেসে ভবিষ্যতে কী হয়েছিল তা গোটা দেশ দেখেছে। আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখি না। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করি এবং সময় মতো কোর্টকে জানায়।"

সোমবার, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, প্রাক্তন সচিব অশোককুমার সাহা এবং নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, ২ মিডলম্য়ান প্রসন্ন রায় ও প্রদীপ সিংহকে আলিপুর আদালতে তোলা হয়।

জামিনের আবেদন জানিয়ে, এজলাসে আজমল কসাভের প্রসঙ্গ তোলেন পার্থর আইনজীবী। তিনি বলেন, "ষড়ষন্ত্রের অভিযোগ করা হচ্ছে। কিন্তু, বিশদ তথ্য দেওয়া হচ্ছে না। সবিস্তার তথ্য দিলে বলতে পারব যে, আমি (পার্থ চট্টোপাধ্যায়) এটা করিনি। আজমল কসাভকেও বিচার করে ফাঁসি দেওয়া হয়েছে। আমাকে রিমান্ড কপি ছাড়া কিছুই দিচ্ছে না।"

এর পাল্টা, পার্থর জামিনের বিরোধিতা করে সিবিআই-এর আইনজীবী বলেন, "মামলার গুরুত্ব বিচার করে অভিযুক্তদের হেফাজতে রাখা প্রয়োজন। প্রত্যেকেই প্রভাবশালী। তদন্তে কী উঠে আসছে সেটা কেস ডায়েরিতে আছে। রোজ নতুন নতুন তথ্য উঠে আসবে না, এটাই স্বাভাবিক।"

জামিনের আবেদন করে এ দিন আদালতে CBI হেফাজতে বগটুই কণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের প্রসঙ্গ তোলেন শান্তিপ্রসাদ সিন্হার আইনজীবী।
তিনি বলেন, "বৃহত্তর ষড়যন্ত্রের মানে কী? আমরা জানি না। তদন্ত এবং বৃহত্তর ষড়যন্ত্রের ত্বত্ত্বে ইতিমধ্যেই এক জনের মৃত্যু হয়েছে।" তাতে বিচারক বলেন, "একটি ঘটনার জন্য গোটা প্রতিষ্ঠানকে দোষারোপ করা ঠিক নয়।" সওয়াল জবাব শেষে, ধৃতদের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget