এক্সপ্লোর

Partha Chatterjee : 'এক বছর বিনা বিচারে বন্দি, জোর করে আটকে রাখা হয়েছে' দাবি পার্থ চট্টোপাধ্যায়ের

Recruitment Scam : পার্থ চট্টোপাধ্যায় ফের প্রশ্ন তুললেন বন্দিমুক্তি কমিটি কোথায় ?

প্রকাশ সিনহা, কলকাতা : নিয়োগ-দুর্নীতিতে (Recruitment Scam) গ্রেফতারির ১ বছর পার হয়ে গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে আজ ফের আদালতে পেশ করা হয়। আর সোমবার আদালতে যাওয়ার পথেই দাবি তুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ফের প্রশ্ন তুললেন বন্দিমুক্তি কমিটি কোথায় ? কোনওরকম বিচার ছাড়া তাঁকে জোর করে আটকে রাখা হয়েছে বলেই অভিযোগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেছেন, 'এক বছর বিনা বিচারে বন্দি। এটুকু বুঝেছি, জোর করে আমাকে এখানে আটকে রাখা হয়েছে।' পাশাপাশি তিনি সরাসরি নাম করেন সুজাত ভদ্র-র (Sujata Bhadra)। যে প্রসঙ্গে মানবাধিকার কর্মী সুজাত ভদ্র জানিয়েছেন, 'পার্থ চট্টোপাধ্যায় রাজনৈতিক বন্দি নন। কোনও ষড়যন্ত্রের শিকার হতে পারেন। তবে যেহেতু রাজনৈতিক বন্দি নন, তাই আইনি পদ্ধতিতে ওঁনাকে জামিন পেতে হবে।'

যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রীর মন্তব্যের ভিত্তিতে রাজ্যের শাসক দলকে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বলেছেন, 'বিনা বিচার শব্দটি ভুল। বিচার হচ্ছে। বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা রয়েছে, কিন্তু তৃণমূলের আস্থা নেই। তাই বিচারপতির বাড়িতে পোস্টার মারে। বিচারপতিকে তাঁর এজলাসের মধ্যে হেনস্থা করে। সুতরাং পার্থ চট্টোপাধ্যায় যেভাবে কথা বলছেন, অন্য তৃণমূল নেতৃত্বও সেভাবেই কথা বলেন। তৃণমূলই পার্থ চট্টোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ই তৃণমূল কংগ্রেস।'

বিরোধীরা আক্রমণ শানালেও তৃণমূল কংগ্রেসের তরফে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। গত বছরের ২২ জুলাই, নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা। ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পাশাপাশি, ওই দিন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটেও তল্লাশি চালায় ইডি। ডায়মন্ড সিটি সাউথ আবাসনের ফ্ল্যাট থেকে মিলেছিল ২১ কোটি ২০ লক্ষ টাকা। চার দিনের মাথায় অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও মেলে যকের ধনের খোঁজ। এবার সেখান থেকে প্রায় ৩০ কোটি নগদ ও কয়েক কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করে ইডি।

শিক্ষায় দুর্নীতির অভিযোগে, প্রাক্তন শিক্ষামন্ত্রীরই গ্রেফতারি, অস্বস্তিতে ফেলে দেয় শাসকদলকে। চাপের মুখে গ্রেফতারির ৬ দিনের মাথায় তাঁকে সাসপেন্ড করে তৃণমূল। যারপর থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে শাসকদল। যদিও একাধিকবার দলের সঙ্গে থাকার ও দলের ওপর আস্থা রাখার বার্তাই দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ কী ? আজ রায় দেবে আদালত

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
Mamata Banerjee : নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
Nandigram Congress Candidate Arrest : ঠিক কী কী অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী? রাত অবধি কোথায় রাখা হয় তাঁকে?
ঠিক কী কী অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী? রাত অবধি কোথায় রাখা হয় তাঁকে?
Mamata Banerjee: সর্বহারা মমতা বন্দ্যোপাধ্যায় ! রাজ্যপাট থেকে প্রতীক, কী কী হারালেন তিনি ?
সর্বহারা মমতা বন্দ্যোপাধ্যায় ! রাজ্যপাট থেকে প্রতীক, কী কী হারালেন তিনি ?

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget