এক্সপ্লোর

Partha Chatterjee : কালো টাকা সাদা করা হয়েছে পার্থর স্ত্রীর স্কুলে, কবে, কীভাবে, আদালতে বড় দাবি ইডির

Partha Chatterjee black Money : ২০২২-এর ১৪ সেপ্টেম্বর এই স্কুলেই ম্যারাথন অভিযান চালায় ইডি। স্কুলের প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি খতিয়ে দেখা হয় স্কুলের মালিকানা সংক্রান্ত নথি ।

প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক , বিটন চক্রবর্তী, কলকাতা : ' চাকরি বিক্রির কোটি কোটি কালো টাকাকে সাদা করতে, ব্যবহার করা হয়েছিল একাধিক ভুয়ো কোম্পানিকে ।  বেনামি সম্পত্তি কেনা,  বিনিয়োগ, টাকা পাচারের মতে কাজে এই সব কোম্পানিগুলিকে ব্যবহার করতেন পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) । ' ইডির ( ED ) চার্জশিটে এমনই চাঞ্চল্য়কর দাবি করা হয়েছে। চার্জশিটে ইডির দাবি, ' চাকরি বিক্রির কালো টাকা বিনিয়োগ হয়েছিল পশ্চিম মেদিনীপুরের পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামাঙ্কিত স্কুল তৈরিতেও '           
পিংলায় ( Pingla ) বিশাল স্কুল। নাম, বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল। BCM অর্থাৎ বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ( Babli Chattopadhyay Memorial School )। ২০২২-এর ১৪ সেপ্টেম্বর এই স্কুলেই ম্যারাথন অভিযান চালায় ইডি। স্কুলের প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি খতিয়ে দেখা হয় স্কুলের মালিকানা সংক্রান্ত নথি । এ নিয়ে আদালতে আগেই ইডি দাবি করেছিল, ' নিয়োগ দুর্নীতির মোটা অঙ্কের টাকা ঢুকেছে পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামে তৈরি বিসিএম ইন্টারন্যাশনাল ( BCM International ) স্কুলে। কালো টাকা এভাবেই সাদা করা হয়েছে। '                                   
আরও পড়ুন :

'গ্রেফতারির সময় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের Nearest ও Dearest বলে দাবি করেছিলেন পার্থ' দাবি EDর

এবার চার্জশিটে ইডি দাবি করেছে, প্রথমে স্কুলের জমি কেনা ও পরে কনস্ট্রাকশনের জন্য নগদে ১৫ কোটি টাকা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই টাকা খরচ করা হয়েছিল তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্যের মাধ্যমে। সূত্রের খবর, ২০২১ সালের এপ্রিলে এই স্কুলটি তৈরি হয়। BCM ইন্টারন্যাশনাল নামে এই স্কুলের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকেও এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।                    
২০২১ সালের দ্বিতীয় ভাগে মেয়ে-জামাইকে নিয়ে প্রথমবার এই স্কুলে আসেন পার্থ চট্টোপাধ্যায়। স্ত্রীর মৃত্যুর পর ২০২২-এর জানুয়ারিতে দ্বিতীয়বার একাই এই স্কুলে যান পার্থ । ইডির চার্জশিটে দাবি করা হয়েছে, জমি কেনার পর থেকে, নির্মাণসামগ্রী কেনা থেকে লেবার পেমেন্ট, সবই করা হত নগদ টাকায়।                                 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget