এক্সপ্লোর

Partha Chatterjee Live: শুভেন্দুর ট্যুইটে ফের অর্পিতা-তৃণমূল যোগসূত্র! কটাক্ষ মমতাকে

Partha Chatterjee Arrested Live Updates: দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে লাইভ আপডেট জানতে চোখ রাখুন।

Key Events
Partha Chatterjee in ED custody in SSC Recruitment Scam get to the live updates Partha Chatterjee Live: শুভেন্দুর ট্যুইটে ফের অর্পিতা-তৃণমূল যোগসূত্র! কটাক্ষ মমতাকে
দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে লাইভ আপডেট জানতে চোখ রাখুন।

Background

কলকাতা: ভুবনেশ্বর থেকে কলকাতার পথে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আজ ভোর ৫.৪০-এর বিমানে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় রওনা হন ইডির (Enforcement Directorate) আধিকারিকরা। রাজ্যের শিল্পমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী ও এসএসকেএমের এক চিকিৎসক। ভুবনেশ্বর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের প্রত্যুত্তরে নীরবই ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, এসএসকেএমের চিকিৎসক তুষার কান্তি পাত্র বলেন তাঁদের রিপোর্ট ও AIIMS-এর চিকিৎসকদের মধ্যে কোনও ফারাক নেই।

এর আগে, সোমবার আদালতে চাঞ্চল্যকর দাবি করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী। তিনি জানান, স্কুলে নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে, তা অত্যন্ত গুরুতর। ২০ কোটি নয়, ১২০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। আরও ১০০ কোটি টাকা উদ্ধার করতে হবে।

আদালতে আরও বিস্ফোরক দাবি করে ED। ED-র তরফে ভার্চুয়ালি উপস্থিত থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে গ্রুপ ডি কর্মীর প্রচুর পরিচয়পত্র এবং প্রাথমিক শিক্ষকদের নথি উদ্ধার করা হয়েছে। তা থেকেই স্পষ্ট হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র গ্রুপ-ডি ও SSC-র নিয়োগ দুর্নীতিতে নন, প্রাথমিকের শিক্ষক নিয়োগের দুর্নীতিতেও সক্রিয়ভাবে যুক্ত। 

তারও আগে, রবিবার আদালতে ইডি-র আইনজীবী বলেছিলেন, একটি পেঁয়াজ পাওয়া গিয়েছে। খোসা যত ছাড়ানো হবে, ততই তথ্য বেরোবে।

২০ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধারের পরই, পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি, গ্রেফতার হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এরপর থেকেই দু-জনের সম্পর্ক নিয়ে নানা মহলে নানা প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে।

এই প্রেক্ষাপটেই তাঁদের সম্পর্কে চাঞ্চল্যকর দাবি করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল। আদালতে তিনি দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ অর্পিতা। দু-জনের মধ্যে সম্পর্ক ছিল।  মন্ত্রীর বাড়ি থেকে অর্পিতার বেশকিছু নথি উদ্ধার হয়েছে। এমনকি তল্লাশি অভিযানে ২০১২ সালের ২১ জানুয়ারির একটি দলিল মিলেছে, যা থেকে জানা গেছে তাঁরা দু’জনে মিলে একটি জমি কিনেছিলেন। দু’জনে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন। দু-জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রয়োজন আছে বলে জানান ED-র আইনজীবী।

পাল্টা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী নিজের উদাহরণ টেনে ধরে দাবি করেন, ‘‘আমি আমার জুনিয়রকে ফোন করতেই পারি। তার মানে এই নয় যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।’’সব মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে বাইরে যখন জোর বাগযুদ্ধ, তখন আদালতে তুঙ্গে আইনি যুদ্ধ।

23:45 PM (IST)  •  26 Jul 2022

Partha Chatterjee Live Updates: বিধানসভা থেকে গাড়ি চাওয়া না হলেও স্বেচ্ছায় গাড়ি ফিরিয়ে দিয়েছেন পার্থ

পার্থ চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী হিসেবে যে গাড়ি পেতেন, তা ফিরিয়ে দেওয়া হয়েছে। যে স্করপিও গাড়িতে করে পার্থ চট্টোপাধ্যায়কে সবসময় দেখা যেত, সেই গাড়িই এবার বিধানসভায় ফিরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। তবে বিধানসভা থেকে এই গাড়ি চাওয়া হয়নি, এমনটাই সূত্রের খবর।। স্বেচ্ছায় এই গাড়ি তিনি ফিরিয়ে দিয়েছেন।

22:15 PM (IST)  •  26 Jul 2022

Partha Chatterjee Live: জল্পনা বাড়িয়ে পরিষদীয় মন্ত্রীর গাড়ি ফেরত দিলেন পার্থ

জল্পনা বাড়িয়ে পরিষদীয় মন্ত্রীর গাড়ি ফেরত দিলেন পার্থ (Partha Chatterjee) । গ্রেফতারির পরেই পরিষদীয় মন্ত্রী হিসেবে গাড়ি ফেরত দিলেন পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভার কেয়ারটেকারের হাতে গাড়ির চাবি ফেরত দিলেন চালক।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget