এক্সপ্লোর

Partha Chatterjee : ফের হেফাজতেই, কুন্তল-গোপাল প্রসঙ্গে কী বললেন পার্থ ?

SSC Scam Investigation : নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়া নিয়ে একই দিনে, কলকাতা হাইকোর্ট এবং আলিপুর আদালতের ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI।

প্রকাশ সিনহা, ব্রতদীপ ভট্টাচার্য ও ঝিলম করঞ্জাই কলকাতা : টাকা দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন, সেই সমস্ত প্রার্থীদের খুঁজে বের করুন। প্রয়োজনে গ্রেফতার করুন। আলিপুর আদালতের ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। এদিন, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)-সহ নিয়োগ দুর্নীতি মামলায় অন্য অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত (Court)। এদিকে, আদালতে তোলার সময় বারবার নিয়োগ দুর্নীতিতে বাকি অভিযুক্তদের সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন করা হলেও মুখ খোলেননি জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী।

পার্থ-র মুখে কুলুপ

নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Scam) তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) গ্রেফতারির পর ফের সামনে চলে এসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। কারণ ইডি সূত্রে দাবি করা হয়েছে, জেরায় কুন্তল জানিয়েছেন, তিনি গোপাল দলপতিকে কোটি কোটি টাকা দিতেন ! সেই টাকা OSD মারফৎ পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ! যদিও গোপাল দলপতির দাবি, তিনি পার্থ চট্টোপাধ্যায়কে চিনতেন না। আদালতে বারকয়েকবার পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয় কুন্তল ঘোষ বা গোপাল দলপতিকে তিনি চিনতেন কি না, যদিও প্রশ্নগুলির সামনে মুখে কুলুপ এটে ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়।

আদালতে ভর্ৎসনার মুখে CBI

নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়া নিয়ে একই দিনে, কলকাতা হাইকোর্ট এবং আলিপুর আদালতের ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। বৃহস্পতিবার ১৪ দিনের জেল হেফাজত শেষে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ ৭ জনকে পেশ করা হয় আলিপুর আদালতে। শুনানির শুরুতেই হাইকোর্টের সাম্প্রতিক একটি নির্দেশের প্রসঙ্গ তুলে বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বলেন, উচ্চ আদালতের নির্দেশনামার ৫ নম্বর পরিচ্ছেদে লেখা হয়েছে যে, টাকা দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন, সেই সমস্ত প্রার্থীদের খুঁজে বের করুন। প্রয়োজনে গ্রেফতার করুন। আমিও দু-জন তদন্তকারী অফিসারকে বলেছিলাম যে, প্রয়োজনে গ্রেফতার করুন। তাঁদের কি গ্রেফতার করা হয়েছে ?

গ্রুপ সি মামলায় সিবিআইয়ের তদন্তকারী অফিসার মলয় দাস উত্তর দেন, কয়েকজনকে পেয়েছি। বিচারক বলেন, তাহলে গ্রেফতার করছেন না কেন? হাইকোর্টের নির্দেশে তো পরিষ্কার লেখা আছে।

ফের হেফাজতেই প্রাক্তন শিক্ষামন্ত্রী

এদিন পার্থ চট্টোপাধ্যায়-সহ সব অভিযুক্তই জামিনের আবেদন জানান। তার বিরোধিতায় সিবিআই। তথ্য লোপাট হওয়ার আশঙ্কা প্রকাশ করে। এরপর বিচারক, পার্থ চট্টোপাধ্যায়-সহ অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন- 'মাথা কে জানেন,তাহলে নিজেই সাক্ষ্য দিন' বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণ কুণাল ঘোষের

সেরা শিরোনাম

Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget