এক্সপ্লোর

Kunal Ghosh Attacks Abhijit Gangopadhyay : 'মাথা কে জানেন,তাহলে নিজেই সাক্ষ্য দিন' বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণ কুণাল ঘোষের

Calcutta High Court : কুণাল ঘোষের আক্রমণ, 'মাথা কে জানেন, ধেড়ে ইঁদুর কী জিনিস জানেন, তাহলে নিজেই সাক্ষ্য দিন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারপতি হিসেবে রাখলে সময় নষ্ট হবে'।

কলকাতা : নজিরবিহীন আক্রমণ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Ahbijit Gangopadhyay) নাম না করে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিকে আক্রমণ শানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। রাজ্য তৃণমূলের মুখপাত্রের আক্রমণ, 'নিজেই সাক্ষ্য দিন। বিচারপতি হিসেবে থেকে সময় নষ্ট করচেন কেন।'

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) আরেক অভিনেত্রীর 'এন্ট্রি' হয়েছে। যা নিয়ে এজলাসেই মুখ খুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাঝে একাধিকবার নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁর কড়া পর্যবেক্ষণ থেকে তদন্তে গতি আনতে তদন্তকারী সংস্থাদের বার্তা দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) মহামান্য বিচারপতি। আর এদিন কুণাল ঘোষের নিশানায় বিচারপতিই।  বিচারপতিকেই সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের ।

কুণালের আক্রমণ

নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষ্য নেওয়ার দাবি জানান কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের আক্রমণ, 'এতই যখন জানেন, তাহলে বিচারপতির আসনে না থেকে গোপন জবানবন্দি দিন।' যার পরই কুণাল ঘোষের সংযোজন, 'মাথা কে জানেন, ধেড়ে ইঁদুর কী জিনিস জানেন, তাহলে নিজেই সাক্ষ্য দিন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারপতি হিসেবে রাখলে সময় নষ্ট হবে'।

অভিনেত্রীর 'এন্ট্রি', খোঁজের দাবি বিচারপতির

নিয়োগে দুর্নীতি মামলায় বিচারপতির নজরে এক অভিনেত্রী। সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে এজলাসে তিনি জানান 'শুনেছি এক অভিনেত্রী ৩টি ফ্ল্যাট ভেঙে একটা বড় ফ্ল্যাট পেয়েছেন, এই অভিনেত্রীকে দেখতে চাই। তার সিনেমাও দেখতে চাই, জানতে চাই তিনি কে? ইডিকে হলফনামা পেশেরও নির্দেশ দেন বিচারপতি।

প্রসঙ্গত, এর আগে এজলাসে নিয়োগ দুর্নীতি তদন্তের মামলা চলাকালীন একাধিকবার ক্ষোভপ্রকাশ করেছেন বিচারপতি অবিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্তকারী সংস্থাকে গতি বাড়াতে নির্দেশই হোক, বা তদন্তে ধেড়ে ইঁদুর বেরোবে বলে মন্তব্যই হোক। দুর্নীতি মাথা খুঁজে বের করার জন্যও বারবার জোর দিয়েছেন তিনি। উষ্ণাপ্রকাশ করে একবার ঢাকি সমেত বিসর্জনের কথাও বলেছিলেন। গতকালই বিচারপতি বলেছিলেন দুর্বৃত্ত ঘিরে রয়েছে মুখ্যমন্ত্রীর চারপাশে। 

কুণাল ঘোষ এর আগেও নাম না করে আক্রমণ শানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এবার ফের একবার আক্রমণ করায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা রাহুল সিনহার খোঁচা, 'অভিনেত্রী সম্পর্কে বিচারপতি জানতে চাওয়ার পরই তৃণমূল নেতার এমন গাত্রদাহ কেন ? ওই অভিনেত্রীর সঙ্গে কুণাল ঘোষের কী সম্পর্ক সেটা তদন্ত করে দেখা হোক।'

আরও পড়ুন- 'চাকরিটা হবেই, আইন মেনেই হবে..টাইম টু টাইম হবে', আশ্বাস মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অডি, BMW-সহ বাজেয়াপ্ত ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডলের? 'মমতার মদত ছাড়া অসম্ভব' মন্তব্য শুভেন্দুর
অডি, BMW-সহ বাজেয়াপ্ত ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডলের? 'মমতার মদত ছাড়া অসম্ভব' মন্তব্য শুভেন্দুর
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget