এক্সপ্লোর

Partha Chatterjee: 'ভেবেছিলাম, কিছুই বলব না...আবার বলা শুরু করলাম', কী বললেন পার্থ?

Job Scam: এদিন আদালতে ৫ মিনিট সময় দেওয়া হয় পার্থকে। ৫ মিনিট সময়েই কোর্টে সওয়াল জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়। আদালতে পরিচিত মহলে বিস্ফোরক বক্তব্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর। কিছু না বললে সব বিরুদ্ধে চলে যাচ্ছে বলে মন্তব্য তাঁর। 

কী বলেছেন পার্থ:
সূত্রের খবর, পরিচিত মহলে পার্থ বলেছেন, 'ভেবেছিলাম, কিছুই বলব না, এখন দেখছি না বললে আমার বিরুদ্ধে যাচ্ছে। না বললে আমার বিরুদ্ধে যাচ্ছে, তাই আবার বলা শুরু করলাম।' নিজের প্রসঙ্গ টেনেই তিনি বলেন, '৫ বছর ধরে যে লোকটা রাস্তায় বসে কাজ করছে, করোনা সামলেছে। যে করোনা সামলেছে, সে চুরি করতে পারে না।' পরিচিত মহলে পার্থ এমনই বলেন বলে খবর সূত্রের। তিনি আরও বলেন, 'চুরির প্রমাণ নিয়ে এসে বলুক, স্লোগান দিচ্ছে সিপিএমের লোক।'

সকাল ১১.৪২ মিনিটে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ট্যুইট করেন। সেই ট্যুইটে দিলীপ, সুজন, শুভেন্দুদের নাম দেখা যায়। বেলা ১২টার পরে তিনজনের নাম পার্থ চট্টোপাধ্যায়ের মুখে। ট্যুইটে লেখা ছিল, 'দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও আরও কয়েকজন চাকরির সুপারিশ করেছিলেন কি?'তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলেন কি? তদন্ত হোক।' কুণাল ঘোষ ট্যুইট করেন ১১.৪২ মিনিটে। পার্থ চট্টোপাধ্যায় আদালত চত্বরে বললেন বেলা ১২.০৫ মিনিট।

আরও কী বলেন পার্থ:
আদালতে তোলার সময় পার্থকে দেখে চোর চোর স্লোগান ওঠে। এদিন আদালতের সামনে সংবাদমাধ্য়মের কাছে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন পার্থ। তিনি বলেন, 'যে সুজন, দিলীপ-শুভেন্দুরা বড় বড় কথা বলছেন তাঁরা দেখুন উত্তরবঙ্গে কী করছেন। CAG রিপোট পড়ুন। আমি বলেছিলাম আমি করতে পারব না। আমার কাছে এসেছিল সেখানেই আমি বলেছিলাম আমি নিয়োগ-কর্তা নই। আমি পারব না।'

বিরোধীদের তোপ:
এই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, '১০-১১-১২-র কথা বলছে। আমাকে কেউ চিনত না। রাজনীতিতেও ছিলাম না। যদি প্রমাণ করতে পারেন আমি জেলে গিয়ে থাকব।' তোপ দেগেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, '২০০৯-২০১০-এ নাকি সুপারিশ করা হয়েছিল। তখন উনি কে ছিলেন? বিরোধী দলনেতা ছিলেন সম্ভবত। আমি বলছি তো আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন।  আমি এটাও বলছি আপনারা পারবেন না।'

৫ মিনিট সময়:
এদিন আদালতে ৫ মিনিট সময় দেওয়া হয় পার্থকে। ৫ মিনিট সময়, কোর্টে সওয়াল জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, 'মন্ত্রী হওয়া কি অপরাধ? আমি নিয়োগ কর্তা নই। আমি শুধু বোর্ডে ছিলাম, বাকিরাও ছিল, আমি নিয়োগ কর্তা নই। সবাই ছিল বোর্ডের মধ্যে, আমি পড়াশোনায় ভাল ছিলাম।' আলিপুরে বিশেষ আদালতে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের।

আরও পড়ুন: জঞ্জালের মধ্যে স্তুপাকার রেশন কার্ড! খাদ্য দফতরের সামনে বিতর্কিত দৃশ্য

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget