এক্সপ্লোর

Partha Chatterjee : 'অগ্নি দিল তবুও তো গলিল না সোনা', আদালতে পেশের আগে রবীন্দ্রনাথের কবিতা উদ্ধৃত করলেন পার্থ, কী ইঙ্গিত?

আদালতে পেশের আগে পার্থ তুলে আনলেন রবীন্দ্রনাথের লেখা সেই কবিতাই দুইটি লাইন। 

আবীর দত্ত, কলকাতা :  'বিম্ববতী' কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর রাজকন্যা বিম্ববতীর প্রতি রানির অসূয়া বোঝাতে লিখেছিলেন, 

  'ঘষিতে লাগিল রানী কনকমুকুর

   বালু দিয়ে-- প্রতিবিম্ব না হইল দূর।

   মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না।

   অগ্নি দিল তবুও তো গলিল না সোনা।' 

রানি যতই সুন্দর সাজে সাজুন না কেন,  বিশেষ ক্ষমতাশালী দর্পনকে যখনই জিগ্যেস করতেন,  ধরামাঝে সব চেয়ে কে আজি রূপসী - ভেসে উঠত 'সতীনের মেয়ে ' বিম্ববতীর প্রতিচ্ছবি। সেই কবিতা থেকেই দুটি লাইন আজ শোনা গেল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee)  মুখে। যা বর্তমান পরিস্থিতিতে বিশেষ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আদালতে পেশের আগে তুলে আনলেন রবীন্দ্রনাথের লেখা সেই কবিতাই দুইটি লাইন। 'সোনার তরী' কাব্য়গ্রন্থের 'বিম্ববতী' কবিতার ইঙ্গিতপূর্ণ পংক্তি আওড়ালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।  বললেন, ''আমি শুধু একটা কবিতার লাইন বলি 'মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না।  অগ্নি দিল তবুও তো গলিল না সোনা।' ' ‘মসী’ শব্দের অর্থ কালি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালিমালিপ্ত নিজের সঙ্গে কি এই তুলনা টানলেন পার্থ? সেই উত্তর অবশ্য় স্পষ্ট নয়। 

সোমবার, পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিন্হা-সহ ৬ জনকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। আদালত চত্বরে, সাংবাদিকদের প্রশ্নের মুখে ফের একবার অভিষেকের ভূয়ষী প্রশংসা শোনা যায় পার্থর গলায়। কার প্রতি পার্থর ইঙ্গিত , তা অবশ্য স্পষ্ট করলেন না।

সেই সঙ্গে আগের বারের মতোই ফের অভিষেকের জয়গান প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুখে। বললেন , 'অভিষেকের ( Abhishek Banerjee )  নবজোয়ার ১০০ শতাংশ সফল। অভিষেকের নবজোয়ার আসলে জনজোয়ার' আদালতে যাওয়ার পথে মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়।  সাম্প্রতিককালে একাধিকবার পার্থ চট্টোপাধ্য়ায়ের মুখে শোনা গেছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের প্রশংসা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের 'ড্রাইভিং ফোর্সে'র নেতা বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

কিন্তু ১১ মাস আগে যখন পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হননি, তখন একটা প্রশ্ন রাজনৈতিক মহলে জোরালভাবে উঠেছিল, তা হল তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়? এটা কি দলের ঘোষিত অবস্থান? তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের গলায় শোনা গেছিল অন্য় সুর। তারপর অবশ্য পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হয়েছেন। ৯ মাস ধরে কখনও জেলে, কখনও এজেন্সির হেফাজতে! আর এখন তাঁর গলায় নতুন সুর। 'অভিষেক আমাদের ড্রাইভিং ফোর্সের নেতা, আমরা গাইডিং ফোর্সের নেতা। ' 

এদিন, আলিপুর কোর্টে ফের পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে ওঠে চোর চোর স্লোগান।          

আরও পড়ুন :

সানস্ক্রিন কি আদৌ রোদের হাত থেকে ত্বককে বাঁচায় ?

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget