এক্সপ্লোর

Partha Chatterjee : আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস সিবিআইয়ের

আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস সিবিআইয়ের

কলকাতা: আইকোর মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস পাঠাল সিবিআই (CBI)। সূত্রের খবর, ১৩ই সেপ্টেম্বর তৃণমূলের মহাসচিবকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সিবিআইয়ের দাবি, আইকোরের অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে।বেআইনি অর্থলগ্নি সংস্থার অনুষ্ঠানে কী কারণে উপস্থিতি, তা জানতেই তাঁকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।  এর আগেও আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তলব করেছিল সিবিআই। তখন প্রচারে ব্যস্ত আছেন বলে জানিয়ে হাজিরা দেননি তৃণমূলের মহাসচিব। 

আরও পড়ুন -

অর্জুন সিংহের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, দিলীপের নিশানায় তৃণমূল

গত এপ্রিল মাসে,  আইকোর মামলায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে আরেক কেন্দ্রীয় সংস্থা ইডি। সেই সঙ্গে তলব করা হয় তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও। তার কয়েকদিন আগেই, আইকোর মামলার তদন্তভার হাতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে নেমে ইডি জানতে পারে, আইকোর কর্তার সঙ্গে সুসম্পর্ক ছিল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর। নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গাপুজো একাধিকবার স্পনসর করেছে চিটফান্ড সংস্থা আইকোর। শুধু তাই নয়, ইডি সূত্রে দাবি, একটি ভিডিওয় দেখা গেছে, আইকোরের অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখেন পার্থ চট্টোপাধ্যায়। তবে কি আইকোরের সঙ্গে কখনও কোনও লেনদেন হয়েছিল তৃণমূল মহাসচিবের? কোনও চুক্তি হয়েছিল নাকতলা উদয়ন সঙ্ঘের গুরুত্বপূর্ণ পদে থাকা তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর? এই প্রশ্নের উত্তর পেতেই তলব করা হয় বলে ইডি সূত্রে দাবি।  ভোট শুরু হওয়ার মুখে, আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। প্রচারে ব্যস্ত আছেন বলে জানিয়ে, তখন হাজিরা দেননি বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক। 


গত ১৩ অগাস্ট আইকোর (ICORE) মামলার তদন্তে  কলকাতার ৫ জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি (ED)।  আইকোরের প্রয়াত কর্ণধার অনুকূল মাইতির স্ত্রীর ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানো হয় চেতলার এক ব্যবসায়ীর বাড়িতেও। এরপর গত ১৬ অগাস্ট, আইকোর মামলায় সংস্থার প্রয়াত কর্ণধার অনুকূল মাইতির স্ত্রী কণিকাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি। সূত্রের খবর, সেই তল্লাশিতে বাজেয়াপ্ত হয় প্রচুর নথি। 





বিস্তারিত আসছে .... 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget