এক্সপ্লোর

Partha Chatterjee Breaking News : SSC নিয়োগ প্রক্রিয়া কে দেখত ? CBI জেরায় বিস্ফোরক পার্থ

SSC Recruitment Scam : ‘আমি আধিকারিকদের উপর ভরসা করতাম’, সিবিআই জেরায় বিস্ফোরক দাবি পার্থ চট্টোপাধ্যায়ের

প্রকাশ সিনহা, কলকাতা :  এসএসসি ( SSC ) নিয়োগ দুর্নীতি মামলা সিবিআইয়ের (CBI) জেরায় বিস্ফোরক দাবি পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee ) । নিয়োগ-দুর্নীতিকাণ্ডে ( SSC Recruitment Scam ) সিবিআই হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কার নির্দেশে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল? নামগুলো কীভাবে বাছাই করা হয়েছে? কারা এই নামগুলো দিল? কোনও প্রভাবশালী যোগ রয়েছে কি না, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সম্ভবত জানতে চাওয়া হয়। 

বিস্ফোরক পার্থ 
সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে বিস্ফোরক দাবি করেছেন পার্থ। তিনি বলেন, ‘ডিপার্টমেন্ট থেকে ফাইল আসত, সেই ফাইলে সই করতাম’ । তাঁর যে বিশেষ কোনও ভূমিকা ছিল না, এমনটাই দাবি করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর বিস্ফোরক দাবি, ‘আমার ভূমিকা খুব সীমিত ছিল, গোটা নিয়োগ প্রক্রিয়া দেখত শিক্ষা দফতর। আমি আধিকারিকদের উপর ভরসা করতাম’ । সিবিআই জেরায় বিস্ফোরক দাবি পার্থ চট্টোপাধ্যায়ের।

সিবিআই সূত্রে দাবি, জেরায় প্রাক্তন শিক্ষামন্ত্রী দায় চাপিয়েছেন দফতরের আধিকারিকদের ঘাড়ে। পার্থর দাবি, গোটা নিয়োগ প্রক্রিয়া দেখত শিক্ষা দফতর। তিনি শুধু দফতরের ফাইলে সই করতেন। তাঁর ভূমিকা সীমিত ছিল। আধিকারিকদের উপর ভরসা করেছিলেন বলেও দাবি করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। খবর সিবিআই সূত্রে। পার্থর বয়ানের সূত্র ধরে এবার শিক্ষা দফতরের আধিকারিকদের ডাকতে পারে সিবিআই। প্রয়োজনে পার্থর মুখোমুখি বসিয়ে জেরা করার ভাবনা। খবর সিবিআই সূত্রে। 

দফায় দফায় জেরা
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দফায় দফায় জেরা করেছে সিবিআই। সূত্রের খবর,  টাকার লেনদেন ও প্রভাবশালী যোগের সন্ধান পেতে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে আলাদা আলাদা ভাবে জেরা করা হয়।

পার্থ- কল্যাণময়ের দাবি 
সিবিআই সূত্রে দাবি, পার্থ নিয়োগ দুর্নীতি-যোগ অস্বীকার করলেও, তথ্যপ্রমাণ বলছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর সরাসরি যোগ রয়েছে। সিবিআইয়ের দাবি, পার্থ তথ্য গোপন করছেন। দুর্নীতির দায় এড়িয়েছেন কল্যাণময়ও। SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‍হাকেও ফের হেফাজতে পেয়েছে সিবিআই। বয়ানে অসঙ্গতি থাকলে, তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা, খবর সূত্রের। 

                                                                                                                                   

 

সেরা শিরোনাম

জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget