এক্সপ্লোর

Partha Chatterjee Diet : ওজন ১১১ কিলো ! রয়েছে ডায়াবেটিস, থাইরয়েড , এখন কী খাচ্ছেন পার্থ?

পার্থর  সেলে রয়েছে একটি খাট, বিছানা ও সিলিং ফ্যান। সেখানে কোনও অ্যাটাচ টয়লট নেই।

প্রকাশ সিনহা, অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত, কলকাতা : CGO কমপ্লেক্সের ৭ তলায় রয়েছে ED’র একটি কনফারেন্স রুম। সেখানেই বানানো হয়েছে অস্থায়ী তিনটি লক আপ। তারই একটিতে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। সেলে রয়েছে একটি খাট, বিছানা ও সিলিং ফ্যান। সেখানে কোনও অ্যাটাচ টয়লট নেই। টয়লেটে যেতে হলে, নিরাপত্তারক্ষীদের সাহায্য নিয়ে যেতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।  আর কী খাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ? সাধারণের আগ্রহের শেষ নেই ! 

 রয়েছে ডায়াবেটিস, প্রেসার, থাইরয়েডের সমস্যা
সোমবার ভুবনেশ্বর AIIMS’এ পার্থ চট্টোপাধ্যায়ের অনেক রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়। হাসপাতালে রিপোর্ট বলছে, পার্থ চট্টোপাধ্যায়ের ওজন এখন ১১১ কিলো। রয়েছে ডায়াবেটিস, প্রেসার, থাইরয়েডের সমস্যা। সোমবার দুপুরে, সমস্ত টেস্টের পর, ডায়াবেটিস ডায়েট দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সোমবার দুপুরে দেওয়া হয়, রুটি, ডাল, সবজি, টকদই। কিন্তু, হাসপাতাল সূত্রে খবর, রুটির বদলে ভাত দিতে অনুরোধ করেন তৃণমূল মহাসচিব। সন্ধেয়, পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনশ্বর AIIMS’ থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। রাতে তাঁকে রাখা হয়, AIIMS’এর অতিথি ভবনে। 

আরও পড়ুন - 

'ওদের বাড়ির লোক কীভাবে চাকরি পেল', অর্পিতার মামার বাড়ির দিকে স্থানীয়দের আঙুল

 সন্ধেয় লিকার চা
সূত্রের খবর, সন্ধেয় লিকার চা খান পার্থ চট্টোপাধ্যায়।  রাতে, ED’র তরফে, তাঁকে দেওয়া হয়, রুটি, তরকারি। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একই ঘরে রাতে ছিলেন ৩ জন ED অফিসার।  পাশের ঘরে ছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত, এসএসকেএমের চিকিত্‍সক তুষারকান্তি পাত্র ও ED’র তদন্তকারী অফিসার মিথিলেশকুমার মিশ্র।

শিক্ষক নিয়োগে দুর্নীতি ও বিপুল টাকার উত্‍স নিয়ে মঙ্গলবার কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়কে ED-র একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়। 

ইডি সূত্রে খবর, মঙ্গলবার রাতে ইডি’র তদন্তকারী অফিসার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে ফোন করে নেবুলাইজার এবং স্লিপ কার্ট ম্যাট্রেস চেয়ে পাঠান। এই বিশেষ ম্যাট্রেসেই ঘুমোন পার্থ।  সেগুলি রাতেই পৌঁছে যায় সিজিও কমপ্লেক্সে। ইডি সূত্রে খবর, ভুবনেশ্বরের এইমস নেবুলাইজার ( Nebulizers ) ও স্লিপ কার্ট (sleep kart mattress) মন্ত্রীর জন্য সুপারিশ করেছে। সেই মতো মন্ত্রীর বাড়ি থেকে আনানো হয় নেবুলাইজার ও স্লিপ কার্ট।

সেরা শিরোনাম

আবার ভূমিকম্পের ধাক্কা ! কেঁপে উঠল দিল্লিও, রাতবিরেতে আতঙ্ক
আবার ভূমিকম্পের ধাক্কা ! কেঁপে উঠল দিল্লিও, রাতবিরেতে আতঙ্ক
West Bengal News Live : নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget