এক্সপ্লোর

Asansol News: পুনর্বাসন প্রকল্পে ঘর! রটনা ঘিরে হুলস্থুল, আসানসোল পুরসভায় ভিড় জমালেন জন সাধারণ

Paschim Bardhaman News: পুরসভায় এসে তাঁরা জানতে পারেন, ঘর দেওয়ার কোনও ঘোষণা করা হয়নি। ফলে আবেদনপত্র দেওয়ারও প্রশ্ন নেই।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: পুনর্বাসন প্রকল্পে (Rehabilitation Scheme) ঘর দেওয়া হবে। কানে কানে রটে গিয়েছিল সর্বত্র। তাতেই হুলস্থুল কাণ্ড আসানসোল (Asansol News) পুরসভা চত্বরে। খবর কানে যেতেই পুরসভা চত্বরে ভিড় জমালেন কাতারে কাতারে মানুষ। যদিও পুরসভার থেকে জানিয়ে দেওয়া হয়, এরকম কোনও প্রকল্পের ঘোষণা করা হয়নি। তবে শেষমেশ আবেদনপত্র জমা নেওয়া হয়েছে, যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা (Paschim Bardhaman News)।

হুলস্থুল কাণ্ড আসানসোলে

যাঁরা দারিদ্রসীমার নীচে রয়েছেন, তাঁদের পুনর্বাসন প্রকল্পে ঘর দেওয়া দেওয়া হবে, এই মর্মে খবর চাউর হতেই, বৃহস্পতিবার সকালে দলে দলে মানুষ জন আসানসোল পুরসভায় ভিড় জমান আবেদনপত্র সংগ্রহ করতে। 

কিন্তু পুরসভায় এসে তাঁরা জানতে পারেন, ঘর দেওয়ার কোনও ঘোষণা করা হয়নি। ফলে আবেদনপত্র দেওয়ারও প্রশ্ন নেই। এই কথা জানার পরই ক্ষোভে ফেটে পড়েন সকলে। ঘরের দাবিতে, পুরসভার ভিতরেও ঢুকে পড়েন তাঁরা। তাতে চরম অচলাবস্থা সৃষ্টি হয়। 

স্থানীয় বাসিন্দা শেহনাজ খাতুন বলেন, "আমরা শুনলাম ফর্ম দিচ্ছে। এখন এসে শুনছি, কোনও ফর্ম নেই।" পরিস্থিতি বেগতিক বুঝে এর পর ঘরের দাবিতে আসা সকলকে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে বলা হয় পুরসভার তরফে। তার জন্য একটি বাক্সেরও ব্যবস্থা করা হয়। 

স্থানীয় বাসিন্দা রেশমা খাতুন বলেন, "শেষে সাদা কাগজে আবেদনপত্র লিখে দিতে বলল। লিখে দিলাম, কিন্তু কোনও রিসিভ কপি দিল না।"

আরও পড়ুন: Paresh Adhikari: বাম আমলে নিয়ম ভেঙে খাদ্য দফতরে নিয়োগের অভিযোগ! পরেশকে গ্রেফতারের দাবি তৃণমূল নেতার

তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভার তরফে জানানো হয়েছে, বিভিন্ন কারণে যাঁরা ঘর হারিয়েছেন, তাঁদের জন্য পুনর্বাসন প্রকল্পে ৬০০টি ঘর বরাদ্দ রয়েছে, যে ঘর পেতে আগেই আবেদনপত্র জমা পড়েছে।

ফলে এদিন যাঁরা নতুন করে ঘরের দাবি তুলেছেন, তাঁদের ঘর দেওয়া নিয়ে চিন্তায় পড়েছে পুরসভা। যদিও সাধারণ মানুষের হয়রানির জন্য পুরসভাকেই নিশানা করেছে বিজেপি। পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল।

আসানসোন পুরসভার তৃণমূল কাউন্সিলর ওয়াসিমুল হক বলেন, "ঘর দেওয়া সংক্রান্ত বিষয়ে কোনও ফর্ম দেওয়া হয়নি। কিছু মানুষ নিজে থেকেই আবেদনপত্র জমা করে গিয়েছেন। আজ হাজার খানেক মানুষ চলে এসেছেন। এটা বিরোধীদের ষড়যন্ত্র। তাঁরা চাইছেন না পুরসভা সুষ্ঠু ভাবে চলুক।"

গোটা ঘটনায় রাজনৈতিক তরজা

কিন্তু আসানসোল পুরসভার বিজেপি কাউন্সিলর ও বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি বলেন, "নিজেরা এসি ঘরে বসে আছেন, আর গরিবরা ঘর পাচ্ছেন না। ওঁদের ভোটেই জিতেছে এরা।" কিন্তু পুনর্বাসন প্রকল্পে বরাদ্দ ঘরের সব আবেদনপত্র যেখানে জমা পড়ে গিয়েছে, সেখানে নতুনদের ঘর দেওয়া হবে কীভাবে, উত্তর নেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget