এক্সপ্লোর

Paschim Bardhaman: আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের হয়ে সোনা জয় বাংলার

Durgapur News: এশিয়ান ইক্যুইপড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে সোনাজয়ীদের মধ্যে দুজন পশ্চিম বর্ধমান এবং একজন জলপাইগুড়ির বাসিন্দা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা। লড়াই ছিল কঠিন। কিন্তু সেখানেই ভারতের মুখ উজ্জ্বল করলেন বাংলার তিনজন। এশিয়ান ইক্যুইপড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে তিনটি সোনা জিতলেন বাংলার তিনজন ভারোত্তোলক। এদিন তাঁরা জেলায় ফিরেছেন। ওই সোনা জয়ীদের মধ্যে দুজন পশ্চিম বর্ধমান এবং একজন জলপাইগুড়ির বাসিন্দা।

বুধবার, দুজন জেলায় ফিরলে দুর্গাপুরে তাঁদের সম্বর্ধনা দেওয়া হয় পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে। দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে তাঁদের উৎসাহিত করতে এবং সম্মান জানাতে সম্বর্ধনা দেয় জেলা প্রশাসন। এই জয়ে খুশির হাওয়া জেলার ক্রীড়ামহলে। সীমিত সুযোগ-সুবিধার মধ্য়ে প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক স্তরে টক্কর দেওয়া এবং সোনা জয় অত্যন্ত সাফল্যের বলেই মনে করছেন জেলার বর্ষীয়ান ক্রীড়াবিদেরা।

কোন বিভাগে কে জয়ী:

  • এই প্রতিযোগিতায় ৬৩ কেজি বিভাগে দুর্গাপুরের প্রতিযোগী সীমা দত্ত চট্টোপাধ্যায় সোনা জিতেছেন।
  • স্কোয়াট, বেঞ্চ প্রেস ও ডেড লিফট বিভাগের পাশাপাশি সামগ্রিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছেন।
  • এছাড়া এশিয়ার স্ট্রঙ্গেস্ট ওম্যান (strongest woman)-এ প্রথম রানার আপ (First Runner Up) হন সীমা দত্ত চট্টোপাধ্যায়।
  • সীমার কোচও সোনা পেয়েছেন। তাঁর কোচ দুর্গাপুরের অংশু সিং ৮৩ কেজি বিভাগে স্কোয়াটে সোনা ও ডেড লিফটে রৌপ্য পদক জিতেছেন।
  • আর একজন সোনাজয়ী জলপাইগুড়ির বাসুদেব দাস ১০৫ কেজি বিভাগে বেঞ্চ প্রেস  ও ডেড লিফটে স্বর্ণ পদক জিতেছেন।

কোন প্রতিযোগিতা:
১৬ জুন থেকে ২১ জুন তামিলনাড়ুর কোয়েম্বত্তূরে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। পাওয়ারলিফটিং ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে সহযোগিতা করেছে এশিয়ান পাওয়ারলিফটিং ফেডারেশন (Asian Powerlifting Federation) ও  ইন্টারন্যাশনাল পাওয়ারলিফটিং ফেডারেশন (International Powerlifting Federation)।

প্রতিযোগিতায় একাধিক দেশ:
তামিলনাড়ুতে হওয়া এই প্রতিযোগিতায় ভারতের পাশাপাশি অংশ নেয় কাজাকিস্তান, মঙ্গোলিয়া, ইরান, জাপান, উজবেকিস্তান। এছাড়াও ওমান, কুয়েত-সহ আরও একাধিক দেশ যোগ দিয়েছিল।

আরও পড়ুন: মালদহের হাসপাতালের 'মেঝেতে রোগীরা', কাঠগড়ায় তৃণমূল বিধায়ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget