এক্সপ্লোর

Paschim Bardhaman:গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহ, দুর্গাপুরের ঘটনায় চাঞ্চল্য

Body Recovery:জঙ্গলের ভিতর গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির দেহ। পুলিশের দাবি, দেহটিতে পচন ধরে গিয়েছিল। দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের উল্টো দিকের জঙ্গলে ঘটনাটি ঘটে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: জঙ্গলের ভিতর গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির দেহ। পুলিশের দাবি, দেহটিতে পচন ধরে গিয়েছিল। দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের উল্টো দিকের জঙ্গলে ঘটনাটি ঘটে। খবর জানাজানি হতেই তুমুল চাঞ্চল্য তৈরি হয় স্থানীয়দের মধ্যে। কার দেহ, কী ভাবে মৃত্যু, কী ভাবে সেখানে এল, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

যা ঘটেছিল...
স্থানীয়রা জানাচ্ছেন, মহিলা মহাবিদ্যালয়ের উল্টো দিকের ওই জঙ্গল থেকে এক ধরনের পচা গন্ধ ভেসে আসছিল। সেই গন্ধই সন্দেহ তৈরি করে। জঙ্গলের ভিতরে যেতে নজরে আসে, গাছের ডালে একটি পচাগলা দেহ ঝুলছে। খবর জানাজানি হতে বেশি সময় লাগেনি। এলাকায় দ্রুত পৌঁছে যায় দুর্গাপুর থানার পুলিশও। স্থানীয় বাসিন্দা অতুল বাগদি বলেন, 'দু'জন গরু চরাতে এসে ঝুলন্ত দেহটি দেখতে পেয়েছিল...দেখে মনে হচ্ছে দু-একদিনের দেহ।' প্রত্যক্ষদর্শীদের কারও কারও মতে, শরীরে পচন এতটাই যে মাংসপিন্ড খসে খসে পড়তে দেখা যায়। তবে কার দেহ এটি? সে তথ্য এখনও জানা যায়নি। আপাতত পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। এর আগে, গত নভেম্বরে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এক যুবক ও এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার তীব্র আলোড়ন তৈরি করেছিল। 

জোড়া দেহ উদ্ধার...
গড়বেতার সেই ঘটনায় পুলিশ তদন্তে নেমে প্রাথমিক ভাবে জানতে পারে, মৃত দুজন জয়পুর থানার বৈতাল এবং কোতুলপুর থানার বাসিন্দা। ঘটনার দিন সকালে, আমশোলের জঙ্গলে হঠাৎই তাঁদের দুজনকে একসঙ্গে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় গড়বেতা থানার অন্তর্গত সন্ধিপুর ফাঁড়ির পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সন্ধিপুর ফাঁড়ির পুলিশ গিয়ে দেহদুটি উদ্ধার করে। কিন্তু কেন এমন ঘটল? আত্মহত্যা নাকি খুন নাকি অন্য কিছু? খবরটি প্রকাশ্য়ে আসতেই প্রশ্ন দেখা দেয় নানা মহলে। গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একসঙ্গে জোড়া দেহ উদ্ধারের সেই ঘটনা আলোড়ন ফেলেছিল এলাকাবাসীর মধ্যে। তদন্ত শুরু করে পুলিশ। তবে দুর্গাপুরে যা ঘটল, তাতে এখনও বহু প্রশ্নেরই উত্তর জানা দরকার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:বুথে ভুয়ো পোলিং এজেন্ট! ঘাড়ধাক্কা দিলেন পুলিশ পর্যবেক্ষক

সেরা শিরোনাম

Accident News: মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
West Bengal News Live : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget