এক্সপ্লোর

Paschim Bardhaman: মিছিল ঘিরে তুলকালাম, এবিভিপিকে মারধরে অভিযুক্ত তৃণমূল

Durgapur News: এবিভিপির দাবি, শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চলছিল। সেখানেই হঠাৎ, কোনও প্ররোচনা ছাড়াই হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: এবিভিপির (ABVP) মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি পশ্চিম বর্ধমানের (Pascim Bardhaman) দুর্গাপুরে (Durgapur)। এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচি ছিল। সেটি চলাকালীন তাঁদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির (TMCP) বিরুদ্ধে। 

কী অভিযোগ:
এবিভিপির দাবি, শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চলছিল। সেখানেই হঠাৎ, কোনও প্ররোচনা ছাড়াই হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদ। শাসকদলের ছাত্র সংগঠনের নেতা ও কর্মীদের বিরুদ্ধে তাদের কর্মীদের লাঠিপেটা করার অভিযোগ তুলেছে এবিভিপি। পরিস্থিতি সামাল দিতে বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি।

দুর্গাপুরে রাস্তার উপরেই মারামারিতে জড়ায় তৃণমূল ও আরএসএস-এর ছাত্র সংগঠনের সদস্যরা। তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংঘর্ষে হুলস্থুল পড়ে যায় গোটা এলাকায়।

কী নিয়ে মিছিল?
শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে, তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায়, 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচি পালন করছে বিজেপি এবং বিভিন্ন গেরুয়া সংগঠন। এদিন এবিভিপির সেই কর্মসূচি ঘিরে তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ চত্বর। বুধবার সকাল ১১টা নাগাদ কলেজের বাইরে মিছিল শুরু করেন এবিভিপির সদস্যরা। হঠাৎ তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সেই মিছিলের মুখোমুখি চলে আসে। প্রথমে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারপরে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে সেই বচসা গড়ায় হাতাহাতি পর্যন্ত। লাঠি হাতে কয়েকজনকে পেটাতে দেখা যায়। অভিযোগ, তৃণমূলে ছাত্র সংগঠনের সদস্যরাই মারধর করেছে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবিভিপির মিছিলে থাকা একটি টোটো। অভিযোগ, পুরো ঘটনাটাই পুলিশের সামনে হলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় এবিভিপি নেতৃত্ব।

শেষ পর্যন্ত পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠতেই অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে আসে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট (DC East), এসিপি (ACP)-সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ অফিসার ও কর্মীরা তাড়া করে একটা বড় জমায়েতকে কলেজে মধ্যে ঢুকিয়ে দেন। কয়েকদিন আগে হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক লাঠিপেটা করেছিলেন বিজেপি কর্মীদের। এবার দুর্গাপুরে আরএসএস-এর ছাত্র সংগঠনের সদস্যদের লাঠিপেটা করার অভিযোগ উঠল টিএমসিপির বিরুদ্ধে।

আরও পড়ুন: বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপত্তি, দফতরে কাজে ব্যস্ত পৌরসভার চেয়ারম্যান, গাড়ি গড়িয়ে গঙ্গার জলে

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget