এক্সপ্লোর

Paschim Bardhaman: দুর্গাপুরে রাস্তাজুড়ে বেআইনি পার্কিং, নাভিশ্বাস নাগরিকদের

Paschim Bardhaman News: দুর্গাপুর শহরের রাস্তা তো আগে থেকেই দখল ছিল। এবার দুই নম্বর জাতীয় সড়কও বেআইনি দখলদারদের কবজায়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: দুর্গাপুর শহরের রাস্তা তো আগে থেকেই দখল ছিল। এবার দুই নম্বর জাতীয় সড়কও বেআইনি দখলদারদের কবজায়। রাস্তার দু'পাশে ইচ্ছেমতো দাঁড়িয়ে থাকে পণ্যবাহী গাড়ি। জাতীয় সড়কের উড়ালপুলের নিচের রাস্তাও দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের মূল রাস্তা, কর্পোরেশনের চার মাথার মোড় থেকে শুরু করে এ.ডি.ডি.এ মার্কেট মোড়ের শেষ প্রান্ত পর্যন্ত পুরোটাই দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। রয়েছে আরও সমস্যা। রাস্তার দু'পাশে গাড়ি রেখে বাজার করতে চলে যাচ্ছেন অনেকে। রাস্তার দুপাশে গাড়ি দাঁড়িয়ে থাকায় বাড়ছে যানজটও। পুলিশি টহল রয়েছে। বেআইনি পার্কিং রুখতে কাজ চললেও ফল হচ্ছে না বলে অভিযোগ। আর তার ফাঁকেই নিয়ম ভাঙাটাই যেন নিয়মে পরিণত হয়েছে। 

বেআইনি পার্কিংয়ের জেরে বাড়ছে দুর্ঘটনাও। দুর্গাপুর শহর জুড়ে এমন পার্কিং বিপদফাঁদ হয়ে যায় অন্ধকার নামলেই। আলোর অভাবে কোনওভাবে নজর এড়ালেই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। দুর্গাপুরে পণ্যবাহী গাড়ির সংখ্যা বাড়তে থাকার জন্য বেশ কিছু জায়গায় ট্রাক টার্মিনাল তৈরি করা হয়েছিল দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে। বামেদের সময়ে কেন্দ্র ও রাজ্যের আর্থিক প্রকল্পে এই কাজ শুরু হয়েছিল। কিন্তু এখন সেগুলি কাজে লাগে না বলে অভিযোগ। পার্কিং জোনের টাকা বাঁচাতে পণ্যবাহী গাড়িগুলি পার্কিং জোন এড়িয়ে রাস্তার দু'ধারে দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে ভিন রাজ্য থেকে আসা গাড়িগুলিও।

আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক বিভাগের এসিপি তুহিন চৌধুরীর আশ্বাস, সমস্যা সমাধানে চেষ্টা করছে পুলিশ। পরিস্থিতি বদলাতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে বলে জানান দুর্গাপুর পুরসভার চেয়ারম্যান মৃগেন পাল। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের অভিযোগ, 'দুর্গাপুর পুরসভার ব্যর্থতা এবং পুলিশের গাফিলতি সব মিলিয়েই গোটা পরিস্থিতি এখন ভয়ঙ্কর হয়ে উঠছে।'  প্রশাসনের গাফিলতির কারণেই এই সমস্যা বলে দাবি জেলা সিপিআইএম নেতৃত্বেরও। 

আরও পড়ুন: চুরির অভিযোগে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী, তদন্তে পুলিশ

সেরা শিরোনাম

Rejinagar By Elections: বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে হুমায়ুন কবীরকে গ্রেফতার করল পুলিশ
বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে হুমায়ুন কবীরকে গ্রেফতার করল পুলিশ
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
Humayun Kabir Detained: গ্রেফতার হুমায়ুন কবীর, পুলিশকে হুঁশিয়ারি, ভোটারদের প্রভাবিত করার একাধিক অভিযোগ
গ্রেফতার হুমায়ুন কবীর, পুলিশকে হুঁশিয়ারি, ভোটারদের প্রভাবিত করার একাধিক অভিযোগ
Nandigram-Reginagar By-Polls LIVE: পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget