এক্সপ্লোর

Asansol Municipality: বরো চেয়ারম্যান নির্বাচন ঘিরে তুমুল দ্বন্দ্ব, প্রশ্ন তুললেন খোদ কাউন্সিলর

Paschim Bardhaman: আলোচনা না করেই নাম ঘোষণা, ভোটের পদ্ধতিও সঠিক নয়, দাবি ৪ বিক্ষুব্ধদের।


কৌশিক গাঁতাইত, আসানসোল, পশ্চিম বর্ধমান: আসানসোল পুরসভার বরো চেয়ারম্যান নির্বাচন ঘিরে তৃণমূলেই 'দ্বন্দ্ব'-এর ছবি। ২ নম্বর বরো চেয়ারম্যানের বিরুদ্ধে দলেরই একাংশ সরব হয়েছেন। নির্বাচনে পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে ভোট 'বয়কট' ৪ তৃণমূল কাউন্সিলরের। আলোচনা না করেই নাম ঘোষণা, ভোটের পদ্ধতিও সঠিক নয়, দাবি ৪ বিক্ষুব্ধদের। 

৪ নম্বর বরো চেয়ারম্যান ঘিরেও ১ তৃণমূল কাউন্সিলর প্রশ্ন তুলেছেন। ৪ নম্বর বরো চেয়ারম্যান নির্বাচন নিয়ে ৪১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, 'রাজনীতিতে অভিজ্ঞতার কোনও মূল্য নেই, কার মাথায় কার হাত সেটাই বড়।' দলের সিদ্ধান্তই ঘোষণা, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়ে দাবি আসানসোল মেয়রের।

কেন সমস্যা:
বরো চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে উত্তেজনা । দলীয় প্রার্থীকে মানতে না পেরে ভোট বয়কট করলেন রানিগঞ্জের চার কাউন্সিলর। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আসানসোল পুরসভা দখলের এক বছর পর আজ দশটি বরোর চেয়ারম্যান পদের জন্য নির্বাচন করা হয়। নির্বাচনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে ২ নম্বর বরো চেয়ারম্যানকে যোগ্য প্রার্থী বলে মানতে চাননি চার কাউন্সিলর। তাঁরা ভোট বয়কট করে বেরিয়ে আসেন । তাঁদের অভিযোগ, আলোচনা না করেই ২ নম্বর বরো চেয়ারম্যানের নাম ঘোষণ করা হয়েছে। এছাড়া যে পদ্ধতি তে ভোট নেওয়া হচ্ছে সেটাও ঠিক নয়। তাই তাঁরা ভোট বয়কট করলেন। যদিও বিদ্রোহীদের এই অভিযোগ মানতে নারাজ আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। তিনি বলেন, 'দলীয় সিদ্ধান্তের কারণেই ঐ প্রার্থীকে বরো চেয়ারম্যান করা হয়েছে ।'

যদিও এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি বলেন, 'একবছর পর কয়েকজন অযোগ্য কাউন্সিলরকে বরো চেয়ারম্যান করা হল। যা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলেরই কয়েকজন কাউন্সিলর। অন্য দিকে চার নম্বর বরো চেয়ারম্যানপদে রাজেশ তিওয়ারিকেও মানতে পারেননি তৃণমূলের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রণবীর সিং ব্রার। তিনি বলেন, ' রাজনীতিতে অভিজ্ঞতার কোন দাম নেই , কার মাথায় বড়ো দাদার হাত আছে সেটাই প্রধান।'

আরও পড়ুন: 'আন্দোলন করায় চাকরি হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের কথায়' মানল স্কুল সার্ভিস কমিশন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন
Asish Banerjee Death | অধ্য়াপনা থেকে রাজনীতি, বন্ধ ঘরে মৃত্যু! কীভাবে এই পরিণতি 'মাস্টারমশাইয়ের'?
Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget