এক্সপ্লোর

Panagarh News: কারখানার দুর্গন্ধে দমবন্ধ হওয়ার জোগাড়, অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা, পানাগড়ে এবার বিক্ষোভ

Paschim Bardhaman News: স্থানীয়দের দাবি, স্পিরিট তৈরির কারখানার দুর্গন্ধে গোটা এলাকা ঢেকে গিয়েছে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পানাগড়: পানাগড় শিল্পতালুকে দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ। এলাকায় স্পিরিট এবং ইথানল তৈরির কারখানা রয়েছে। সেখান থেকেই গোটা এলাকা দুর্গন্ধে ভরে গিয়েছে বলে অভিযোগ। সেই নিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। থানা, পঞ্চায়েত সমিতি, বিডিও অফিসেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং কারখানা কর্তৃপক্ষ। (Panagarh News)

স্থানীয়দের দাবি, স্পিরিট তৈরির কারখানার দুর্গন্ধে গোটা এলাকা ঢেকে গিয়েছে। একাধিক বার সেই নিয়ে অভিযোগ জানানো হয় প্রশাসনের কাছে। সেই অভিযোগই খতিয়ে দেখতে আসেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা। আর তাতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় কাঁকসার পানাগড় শিল্পতালুকে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনীও। (Paschim Bardhaman News)

যে কারখানার বিরুদ্ধে অভিযোগ, তার ম্যানেজার বিদ্যুৎ রায় বলেন,"এই কারখানায় ইথানল তৈরি হয়। এখন মৃদু একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা বিশেষজ্ঞদের বিষয়টি জানিয়েছি। কী কারণে এই দুর্গন্ধ ছড়াচ্ছে, তা খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা, সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হবে।" কিন্তু দীর্ঘদিন ধরে যে পরিস্থিতি, তাতে কর্তৃপক্ষের কথায় ভরা রাখতে পারছেন না স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, প্রতিনিয়তই বের হচ্ছে দুর্গন্ধ। সেই দুর্গন্ধে কাঁকসার সুভাষপল্লী, মনোজপল্লী ডাকবাংলো-সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। সেই নিয়েই বুধবারই কাঁকসার বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার দুর্গাপুরের আঞ্চলিক দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা ওই স্পিরিট তৈরির কারখানা সরেজমিনে খতিয়ে দেখতে পৌঁছন। আর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা এসেছেন শুনেই কারখানার সামনে পৌঁছে যান এলাকার মানুষজন, বিক্ষোভ দেখান। 

মৌসুমী ভট্টাচার্য নামের স্থানীয় এক বাসিন্দা বলেন,"এই দুর্গন্ধে বাড়িতে থাকা যাচ্ছে না। অসুস্থ হয়ে পড়ছি আমরা। দ্রুত কড়া ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।"  ওই কারখানা পরিদর্শনের পর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা বেরিয়ে যেতে উদ্যত হলে এলাকাবাসীরা ঘিরে ধরেন সকলকে। প্রশ্ন শোনা যায়, "কেন কোন পদক্ষেপ করছেন না আপনারা?" তুমুল বিক্ষোভ শুরু হয়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়দের সঙ্গে।  

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক চিরঞ্জিৎ দাঁ বলেন,"সাত দিনের মধ্যে কাঁকসার বিডিও অফিসে কারখানা কর্তৃপক্ষ, এলাকাবাসী, ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বৈঠক করবে। কেন দূষণ ছড়াচ্ছে, জানতে চাওয়া হবে কারখানা কর্তৃপক্ষের কাছে। সমাধানের চেষ্টা চালাবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।"

সেরা শিরোনাম

Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
BJP Rajya Sabha Candidate: বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ
বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget