এক্সপ্লোর

Durga Puja Carnival : "আমন্ত্রণ জানানো হয়নি", দুর্গাপুরে পুজো কার্নিভাল ঘিরে ‘আমরা-ওঁরার’ অভিযোগ বিজেপি বিধায়কের !

Durgapur : বিজেপির সাংসদ ও বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে বলে পাল্টা দাবি করেছে তৃণমূল

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দুর্গাপুরে (Durgapur) পুজো কার্নিভালের আমন্ত্রণে উঠল ‘আমরা-ওঁরার’ অভিযোগ। আমন্ত্রণ পাননি এই দাবি করে ক্ষোভ উগরে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক (BJP MLA) লক্ষ্মণ ঘোড়ুই। বিজেপির সাংসদ ও বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে বলে পাল্টা দাবি করেছে তৃণমূল।

আজ, শুক্রবার কয়েকটি জেলায় দুর্গাপুজোর কার্নিভাল। তার আগে পুজো কার্নিভালে আমন্ত্রণ নিয়েও উঠল ‘আমরা-ওঁরার’ অভিযোগ। দ্বাদশীতে দুর্গাপুরে পুজোর প্রতিমা বিসর্জনের কার্নিভাল রয়েছে। কিন্তু তাতে আমন্ত্রণ পাননি বলে দাবি করে ক্ষোভ উগরে দিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।

এখানে ১৫টি পুজো কমিটি অংশ নেবে। রাজীব গান্ধী মেলা ময়দান থেকে শুরু হয়ে দুর্গাপুর মহিলা কলেজ পর্যন্ত র‍্যালি হবে। তার আগেই সরকারি কর্মসূচিতে আক্রমণ নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "রাজনৈতিক লাভ তোলার জন্য এই কার্নিভাল। আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাতে কিছু যায় আসে না। আগেও ডাকেনি, এবারও ডাকেনি। মানুষের সঙ্গে ছিলাম, এবার পুজোতেও আছি। ১২৫টি মণ্ডপ ঘুরেছি।" 

কী বলছে শাসকদল ?

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। আয়োজক কমিটির সহ-সভাপতি ও তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদার বলেন, "সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের এখানকার সাংসদ এসএস আলুওয়ালিয়া ও লক্ষ্মণ ঘোড়ুইয়ের বাড়িতে কার্ড পাঠানো হয়েছে। তাঁরা আবার কার্নিভালে আসার জন্য উৎসাহ প্রকাশ করছেন জেনে খুব ভাল লাগল। আসুন , সবাই আমন্ত্রণ।"

দুর্গাপুরে পুজোর কার্নিভালে আদৌ বিজেপির সাংসদ-বিধায়কদের কেউ উপস্থিত থাকেন কিনা, সেদিকেই নজর সকলের।

এপ্রসঙ্গে উল্লেখ্য, দু’বছরের করোনার ধাক্কা সামলে, পুজো মণ্ডপে ফিরেছে সেই জনজোয়ারের ছবি। করোনা আবহে দু’বছর বন্ধ থাকার পর এবছর ফিরছে পুজো কার্নিভালও। শনিবার বিকেল চারটের সময় রেড রোডে শুরু হবে কার্নিভাল। পুলিশের ‘ডেয়ার ডেভিল’ বাহিনীর স্টান্ট দিয়ে প্যারেড শুরু হবে। প্রায় ১০০ পুজো কমিটি অংশ নেবে কার্নিভালে। গতকাল অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুলিশের কর্তারা। শনিবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটি পিছু ঢাকি, শিল্পী-সহ ৫০ জনের বেশি প্রতিনিধি থাকতে পারবেন না কার্নিভালে। কোনওরকম বাজি ফাটানো যাবে না। কার্নিভালের জন্য পুজো কমিটি পিছু তিনটি করে ট্রেলার দেওয়া হবে। 

আরও পড়ুন ; 'মুখ্যমন্ত্রী শীতঘুম ভেঙে মাত্র ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন কেন’, হড়পা বানকাণ্ডে প্রশ্ন শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
PM Modi Live: NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget