এক্সপ্লোর

Durgapur Incident: দুর্গাপুরের ঘটনায় ধৃতদের সবারই মেডিকো লিগাল পরীক্ষা করা হবে, 'সন্দেহের বাইরে নয় কেউ'

Paschim Burdwan News : 'Safe' নয় সহপাঠীও ? দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে এই প্রশ্ন উস্কে দিয়েছে, নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলির গ্রেফতারি।

পার্থপ্রতিম ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলিকে। জিজ্ঞাসাবাদেও ওয়াসেফের বক্তব্য়ে অসঙ্গতি মেলে বলে পুলিশ সূত্রে দাবি। এই নিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, কাউকেই সন্দেহের বাইরে রাখা হচ্ছে না। ধৃতদের সবারই মেডিকো লিগাল পরীক্ষা করা হবে।

'Safe' নয় সহপাঠীও ? দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে এই প্রশ্ন উস্কে দিয়েছে, নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলির গ্রেফতারি। দুর্গাপুরের IQ সিটি মেডিক্য়াল কলেজে সিসিটিভি ফুটেজ থেকে নির্যাতিতার বাবার অভিযোগ, গণধর্ষণকাণ্ডে শুরু থেকেই সন্দেহের স্ক্য়ানারে ছিল এই সহপাঠীর ভূমিকা। যদিও, নির্যাতিতার যে অভিযোগের ভিত্তিতে FIR হয়, সেখানে উল্লেখ করা হয়েছিল, রাত ৮টার আগে তিনি বন্ধুর সঙ্গেই বাইরে গেছিলেন। এরপর ৩ জন সেখানে আসে। যাদের দেখে ওই ছাত্রী ও তাঁর সহপাঠী জঙ্গলের দিকে দৌড়ে যান। কিন্তু, ওই ৩ জন ছাত্রীকে ধরে ফেলে। এরপরই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে আরও ২জন সেখানে আসে।

কিন্তু, পুলিশ সূত্রে দাবি, পরে নির্যাতিতার কাছ থেকে জানা যায়, তিনি ও তাঁর বন্ধু ওয়াসেফ একসঙ্গে কলেজ থেকে বেরিয়েছিলেন। ঘটনাস্থলের কাছে পৌঁছে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাঁকে যৌন হেনস্থা করেন ওয়াসেফ। এরপরই কয়েকজন সেখানে আসে, যার মধ্য়ে একজন তাঁকে ধর্ষণ করে। এই অভিযুক্তরা তাঁর ফোন নিয়ে এবং টাকা চায় বলে অভিযোগ। 

সূত্রের খবর, কলেজ ক্যাম্পাসের যে সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে, তাতে দেখা যায়, শুক্রবার সন্ধে ৭টা ৫৮ মিনিট নাগাদ, ওয়াসেফের সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরোন নির্যাতিতা। রাত ৮টা ৪২ মিনিটে ক্যাম্পাসে একাই ফিরে আসেন ওয়াসেফ। রাত ৮.৪৮ নাগাদ CCTV-তে ফের ক্য়াম্পাস থেকে বেরোতে দেখা যায় তাঁকে। এর ঠিক ৪১ মিনিট পর, দেখা যায় ক্যাম্পাসে একসঙ্গে ঢোকেন নির্যাতিতা এবং তাঁর সহপাঠী ওয়াসেফ আলি। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতার যে অভিযোগের ভিত্তিতে FIR হয়েছে, সেখানে উল্লেখ করা হয়, ৫ জন তাঁকে ঘিরে দাঁড়িয়ে ছিল। তাঁরা ছাত্রীকে ফোন দিয়ে বলে তাঁর বন্ধুকে ডাকতে। কিন্তু, তখন তিনি আসেননি। 

এখান থেকেই সহপাঠী ওয়াসেফ আলির ভূমিকা নিয়ে সন্দেহ ঘনাতে শুরু করে। যা তাঁকে জিজ্ঞাসাবাদের পরে আরও গভীর হয় বলে পুলিশ সূত্রে দাবি। এরপর মঙ্গলবার রাতেই ওয়াসেফকে গ্রেফতার করা হয়। তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। এই নিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ৬ জনই পুলিশের হেফাজতে। পুলিশ সূত্রে দাবি, কাউকেই সন্দেহের বাইরে রাখা হচ্ছে না। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেছেন, "এখনও পর্যন্ত প্রযুক্তিগত যে তথ্যপ্রমাণ পাওয়া গেছে এবং নির্যাতিতার যে বয়ান আছে, সেই অনুযায়ী, একজন অভিযুক্ত ধর্ষণ করেছে।" এখন মূল প্রশ্ন হচ্ছে, এই একজন কে? ধৃতদের সবারই মেডিকো লিগাল পরীক্ষা করা হবে বলে পুলিশ সূত্রে খবর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget