এক্সপ্লোর

Durgapur College Student's Death: হস্টেলে খাট থেকে পড়ে গিয়ে জ্ঞান হারায় ! কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে উঠছে প্রশ্ন

Unnatural Death : দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান) : কলেজের হস্টেলে অস্বাভাবিক মৃত্যু প্রথম বর্ষের ছাত্রের। দুর্গাপুরের (Durgapur) বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে বি বি এ-র প্রথম বর্ষের ছাত্রর অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death) ঘিরে রহস্য দানা বেঁধেছে। মৃতের নাম রাজদীপ সরকার । সে পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা। ঘটনাটি নিয়ে পরিবারের তরফে নিউ টাউনশিপ থানায় অভিযোগ জানানো হয়েছে। সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

কী করে এই ঘটনা ?

রবিবার দুপুরে কলেজের হস্টেলে খাট থেকে পড়ে গিয়ে জ্ঞান হারায় প্রথম বর্ষের পড়ুয়া রাজদীপ। তড়িঘড়ি অন্যান্য ছাত্ররা ওয়ার্ডেনকে খবর দেয়। দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় তার পরিবারের লোকদের। বর্ধমানের আউশগ্রাম থেকে পরিবারের লোকেরা হাসপাতালে আসেন। এরপর স্থানীয় নিউ টাউনশিপ থানায় পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়।

তাদের দাবি , কলেজের একেকজন একেক রকম কথা বলছেন। এ মৃত্যুর উপযুক্ত তদন্ত চাই। কেন এই ঘটনা ঘটল ? গোটা বিষয়টি তদন্ত করে দেখার আর্জি জানিয়েছে তার পরিবার। যদিও কলেজের তরফ থেকে বলা হয়েছে, খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে রাজদীপকে। কলেজে কোনও গন্ডগোল বা কোনও রকম কোনও ঘটনা ঘটেনি।

বন্ধুকে পাথরখাদানে নিয়ে গিয়ে খুন!

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে পাথরখাদানে বন্ধুকে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে। দুর্গাপুরের পারুলিয়ার ড্যামপাড়ার ঘটনা। এই এলাকা থেকে হাত, পা, বাঁধা এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় এক যুবকের দেহ। জানা যায়, বছর ২০-র ওই যুবকের নাম অনিল ভূঁইয়া। এর পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, অনিলের প্রিয় বন্ধু ছিল আকাশ ভুঁইয়া। বন্ধুত্বের গভীরতা এতটাই ছিল যে, অনিলের হাতে আকাশের নাম আর আকাশের হাতে অনিলের নাম লেখা ট্যাটুও করা ছিল। কিন্তু কী এমন ঘটে যার জেরে বন্ধুকে খুন করলেন অপর বন্ধু? 

ঠিক কী ঘটে? অনিল ভুঁইয়ার সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল। এদিকে সেই মেয়েটিকেই বিয়ে করতে চাইছিল আকাশ। আর এই নিয়ে নিয়েই অনিল ও আকাশের মধ্যে বিবাদ চলছিল। ভুল বুঝিয়ে অনিলকে নিয়ে যায় আকাশ। তারপরেই নেশাগ্রস্ত অবস্থায় পারুলিয়ার পাথর খাদানের পাশে দু'জনের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা চরম পর্যায়ে পৌঁছতেই অনিলের হাত পা বেঁধে গলায় কালো কাপড় দিয়ে শ্বাস রোধ করে খুন করে আকাশ ভুঁইয়া। এমনই অভিযোগ ওঠে।  তার পরেই অন্ডালের বহুলায় দিদির বাড়িতে গা ঢাকা দেয় অভিযুক্ত বন্ধু। সেখান থেকেই আকাশ ভুঁইয়াকে গ্রেফতার দুর্গাপুর থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget