এক্সপ্লোর

Durgapur Incident : দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে আসা ওড়িশার সাংসদ-সহ বিজেপির প্রতিনিধিদলকে বাধা, ধস্তাধস্তি; পরে ছাড়

Odisha BJP : দীর্ঘ টানাপোড়েনের পর সাংসদ-সহ ১০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয় হাসপাতালের তরফে। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দুর্গাপুরের গণধর্ষণ নির্যাতিতার সঙ্গে দেখা করতে আসেন ওড়িশার বিজেপি সাংসদ।
  • হাসপাতালে প্রবেশের মুখে বিজেপি প্রতিনিধিদলকে বাধা দেয় পুলিশ।
  • নবীনতম রাজনৈতিক উত্তেজনার মধ্যে নির্যাতিতার সঙ্গে দেখা করতে চান প্রতিনিধিদল।
  • নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।

হিন্দোল দে, দুর্গাপুর : দুর্গাপুর 'গণধর্ষণ'-কাণ্ডে তোলপাড় রাজ্য। ঘটনার চার দিন পরেও এনিয়ে তুঙ্গে চাপানউতোর। ওড়িশার মহিলা কমিশনের পর আজ দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে এলেন বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী-সহ বিজেপির একটি প্রতিনিধিদল। কিন্তু, IQ সিটি হাসপাতালের সামনে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় তাঁদের। ওড়িশা থেকে হাসপাতালে নির্যাতিতার সঙ্গে দেখা করতে আসেন বিজেপির প্রায় ৩৫ জনের প্রতিনিধিদল। তাতে বালেশ্বরের সাংসদ ছাড়াও, মহিলা মোর্চার সদস্য-সহ অন্য প্রতিনিধিরা আছেন। কিন্তু, নির্যাতিতার সঙ্গে বিজেপি সাংসদকে দেখা করতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে প্রাথমিকভাবে। তাঁদের হাসপাতালে ঢুকতে না দেওয়ায় সেখানে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কাতর্কি, ধস্তাধস্তি শুরু হয়ে যায় প্রতিনিধিদলের সদস্যদের। দীর্ঘ টানাপোড়েনের পর সাংসদ-সহ ১০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয় হাসপাতালের তরফে। 

বাধা পেয়ে হাসপাতালের বাইরে ক্ষোভ উগরে দেন প্রতিনিধির। বালেশ্বরের জেলা বিজেপি কো-অর্ডিনেটর (মিডিয়া) শ্রীনিবাস প্রধান বলেন, "আমাদের এখানে আটকে রাখা হয়েছে। ধস্তাধস্তি করা হচ্ছে। খুব লজ্জার বিষয়। আমাদের মূল দাবি, আমরা এখানে আমাদের মেয়েকে দেখব। ওর অবস্থাটা সত্যিকারের কী ! বাস্তবিক ঘটনাটা কী আমরা দেখতে চাই। বিজেপি থেকে আমরা ৩৫ জন এসেছি। আমাদের তিন বিধায়ক, এক সাংসদ। খুব লজ্জাকর জিনিস। সাংসদ আসার সূচনা আছে আগে। রাজ্য প্রশাসন, ডিজি, জেলা প্রশাসনকে দেওয়া আছে। তারপরেও এক ঘণ্টা হল এখানে ধস্তাধস্তি। আমাদের আটকে দেওয়া হচ্ছে। ছাড়ব না। যে নিরাপত্তারক্ষী আজ দাঁড়িয়ে আছেন, যদি দুদিন আগে দাঁড়াতেন, তাহলে একটা মেয়ের ধর্ষণ হত না। আজ গায়ের জোর দেখাচ্ছে। সেই গায়ের জোরটা যদি অপরাধীদের দেখাত তাহলে বাংলা শান্ত হত। আমার রাজ্যের মেয়ে বলে নয়, প্রত্যেক মেয়ের সুরক্ষা চাই। আজ রাজ্যপালও বলেছেন, পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা বলে কোনও জিনিস নেই। খোদ মুখ্যমন্ত্রী সমর্থন করছেন...মেয়েরা রাতে বেরোবেন না...তার মানে কী ? মেয়েদের রাতে বেরোনাটা অনুচিত, তার মানে ধর্ষণ করাটা উচিত ? এটা ওঁর বার্তা ? ধর্ষকদের কিছু বলার বার্তা ওঁর কাছে নেই ? নিজে একজন মহিলা, তারপরে উনি বলছেন রাতে মহিলারা বেরোবেন না। এই শিক্ষা দিচ্ছেন ? কোনও একটা অজুহাত দিয়ে গা থেকে দায়িত্ব ঝেরে দেওয়া। উনি যা বলেছেন তাতে লজ্জার কোনও সীমা নেই। নির্মম, নির্লজ্জ না হলে এমন কথা কেউ বলতে পারেন না। কারণ, ওঁর ভোট ব্যাঙ্ক খারাপ হয়ে যাবে। আসল, হচ্ছে ওঁর ভাই-বন্ধু কুটুমরা ধর্ষণ করেছে। সোজা কথা বলছি। দেখা করতে এলে, ভোট-ব্যাঙ্ক খারাপ হয়ে যাবে। উনি (নির্যাতিতার বাবা) চাইছেন, এখান থেকে মেয়েকে নিয়ে যাওয়ার । উনি চাইছেন সিবিআই তদন্ত।" 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget