এক্সপ্লোর

Ranigung Water Crisis : গরম পড়তেই তীব্র জলসঙ্কট, রানিগঞ্জে আধিকারিককে খালি বোতলের মালা পরালেন তৃণমূল নেতা!

Paschim Burdwan News : সমস্যার সাময়িক সমাধান হলেও, পানীয় জলের সমস্যা কবে পুরোপুরি মিটবে, সেটাই বড় প্রশ্ন রানিগঞ্জ পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। 

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : গরম (Summer) পড়তেই রানিগঞ্জের (Ranigung) একাধিক গ্রামে তীব্র জলসঙ্কট (Water Crisis)। প্রতিবাদ জানাতে সরকারি আধিকারিককে খালি বোতলের মালা পরালেন তৃণমূল নেতা (TMC)। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, সাফাই পঞ্চায়েতের। ট্যাঙ্কারের সাহায্যে এলাকায় জল সরবরাহ করা হচ্ছে, জানাল ব্লক প্রশাসন।

রানিগঞ্জের বল্লভপুর গ্রামে জলসঙ্কটের প্রতিবাদে নেমে সরকারি আধিকারিককে খালি বোতলের মালা পরালেন তৃণমূল নেতা। পশ্চিম বর্ধমানের যে প্রতিবাদে বিতর্ক। গরম পড়তেই রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা দিয়েছে তীব্র জলসঙ্কট।  প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে মঙ্গলবার জনস্বাস্থ্য কারিগরী দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ারকে খালি বোতলের মালা পরিয়ে দেন স্থানীয় তৃণমূল নেতা ও রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া। ৫টি পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি খালি বালতি নিয়ে ইঞ্জিনিয়ারকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন।

রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা  বিনোদ নুনিয়া বলেছেন, 'জনস্বাস্থ্য কারিগরী দফতর কাজ করছে না, পঞ্চায়েত ঘেরাও হচ্ছে, আমরা মানুষকে কী জবাব দেব?' জলসঙ্কটের অভিযোগে তৃণমূল নেতার এ হেন প্রতিবাদে অস্বস্তিতে খোদ তৃণমূলই। রানিগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীদাম মণ্ডল বলেছেন, 'সীমিত ক্ষমতার মধ্যে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।'

জনস্বাস্থ্য কারিগরী দফতররের আধিকারিক জানিয়েছেন, জলের পাইপের লাইনে সমস্যা রয়েছে। রানিগঞ্জের বিডিও অভীক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বিষয়টি নিয়ে কথা বলেছি। ট্যাঙ্কারের সাহায্যে জল সরবরাহ করা হচ্ছে।'

সমস্যার সাময়িক সমাধান হলেও, পানীয় জলের সমস্যা কবে পুরোপুরি মিটবে, সেটাই বড় প্রশ্ন রানিগঞ্জ পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। 

আরও পড়ুন- খারাপ রাস্তায় ডাম্পারের রেষারেষি, অল্পের জন্য প্রাণে রক্ষা দুই কিশোরীর, টোল ট্যাক্স অফিসে তালা ঝুলিয়ে স্থানীয়দের বিক্ষোভ

এদিকে, অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করা রোগীর সংখ্যার চাপ থাকলেও প্রয়োজনের তুলনায় অনেক কম অ্যানাস্থেটিস্টের (anesthetist) সংখ্যা।  পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা হাসপাতালে তাই ব্যাহত হচ্ছে পরিষেবা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget