এক্সপ্লোর

Pashim Burdwan Road Problem : খারাপ রাস্তায় ডাম্পারের রেষারেষি, অল্পের জন্য প্রাণে রক্ষা দুই কিশোরীর, টোল ট্যাক্স অফিসে তালা ঝুলিয়ে স্থানীয়দের বিক্ষোভ

Durgapur News : তৃণমূল (TMC) নেতার নেতৃত্বে বেহাল রাস্তা সারানোর দাবিতে ঘণ্টাতিনেক ধরে চলল অবরোধ (Agitation)। পুরসভার টোল ট্যাক্স (Municipality Toll Tax Office) অফিসেও তালা ঝুলিয়ে দেওয়া হয়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান) : দুর্গাপুরের (Durgapur) রাস্তায় দুই ডাম্পারের রেষারেষি। যেখানে দুর্ঘটনা (Accident) থেকে অল্পের জন্য রক্ষা পেল দুই কিশোরী। আর তার জেরে তৃণমূল (TMC) নেতার নেতৃত্বে বেহাল রাস্তা সারানোর দাবিতে ঘণ্টাতিনেক ধরে চলল অবরোধ (Agitation)। পুরসভার টোল ট্যাক্স (Municipality Toll Tax Office) অফিসেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্গাপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বনফুল সরণি বেহাল থাকায়, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। মঙ্গলবার রাতে অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গেলেও রাস্তা সারাইয়ের দাবিতে ধুন্ধুমার বাধে। তৃণমূল নেতার নেতৃত্বে পথ অবরোধ হয়। কর্মীদের দিয়েই টোল ট্যাক্স অফিসে লাগিয়ে দেওয়া হয় তালা। স্থানীয়দের দাবি, তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভা ও আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের টানাপোড়েনের জেরেই রাস্তা সারানো হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা জানান, ২টি মেয়ে গাড়ির রেষারেষির সময় একচুলের জন্য প্রাণে বেঁচেছে। এত ভাঙাচোরা রাস্তা দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী। প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি।

তারপর বিক্ষোভে নেতৃত্ব দেন তৃণমূলের ৪ নম্বর বরোর চেয়ারম্যানের ছেলে ও স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ চট্টোপাধ্যায়। রাস্তা সারাই নিয়ে বিজেপির (BJP) পাশাপাশি তাঁর নিশানায় তৃণমূলেরই পরিচালিত পুরসভা ও আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। এদিকে, রাস্তা সারাই নিয়ে চলছে রাজনৈতিক তরজা। তৃণমূলকে আক্রমণ করেছে বাম ও বিজেপি শিবির। উল্টোদিকে, তৃণমূল পরিচালিত পুরসভার ঘাড়ে দায় চাপিয়েছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা তাপস বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাস্তা সারাইয়ের কাজ প্রায় ৭ কোটি টাকার ব্যাপার। নগরোন্নয়ন দফতর মঞ্জুর করলে রাস্তার কাজ শুরু হবে। পুরসভা টোল নিচ্ছে, ওদের দায় রয়েছে।

টানাপোড়েনের জেরে রাস্তা সারাইয়ের কাজ কবে শুরু হবে তার অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা। 

আরও পড়ুন- অ্যানাস্থেটিস্ট কম থাকায় ধুঁকছে পরিষেবা, চরম ভোগান্তি রোগীদের

সেরা শিরোনাম

District News: শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানের পদ! বিতর্কে কামারহাটি পুরসভা
শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানের পদ! বিতর্কে কামারহাটি পুরসভা
Baruipur Incident: “যদি তখনও পুলিশ আসত, বাচ্চাকে হয়তো জীবন্ত পাওয়া যেত..”, বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
“যদি তখনও পুলিশ আসত, বাচ্চাকে হয়তো জীবন্ত পাওয়া যেত..”, বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget