এক্সপ্লোর

Paschim Medinipur: নিয়োগপত্র ঘিরে চরম বিভ্রান্তি, খবর সম্প্রচারের পরেই তড়িঘড়ি পদক্ষেপ জেলা প্রশাসনের

Job Controversy: জেলা প্রশাসন সূত্রে খবর, নতুন করে ওই যুবককে নিয়োগপত্র দেওয়া হবে।


সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: সরকারি উদ্যোগে দেওয়া নিয়োগপত্র ঘিরে চরম বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেই বিভ্রান্তি কাটাতে পদক্ষেপের আশ্বাস দিল পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা প্রশাসন। অভিযোগকারী কর্মপ্রার্থীকেও তারা আশ্বস্ত করেছে। তবে বিষয়টিকে ঘিরে রাজনৈতিক তরজা অব্যাহত। এবিপি আনন্দের খবরের জের। 

কোথায় সমস্যা:
সরকারি উদ্যোগে দেওয়া নিয়োগপত্রে তারিখ নিয়ে বিভ্রান্তি। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হয়েছিল। তারপরেই তৎপর হল প্রশাসন। চাকরিপ্রার্থীর সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন। অভিযোগকারী পিংলার বাসিন্দা কুশল দে। তাঁর দাবি, ১৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর খড়গপুরের সভা থেকে গুজরাতের সানন্দে টাটা মোটর্সে অন জব ট্রেনিংয়ের নিয়োগপত্র পান তিনি। চিঠি পেয়ে দেখেন, ওই দিনই সংস্থার দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে। ফলে সেখানে পৌঁছতে পারেননি কুশল। এমনকী নিয়োগপত্রে কার সঙ্গে যোগাযোগ করতে হবে, সেই অংশে কারও নাম-ফোন নম্বর কিছুই নেই। সোমবার এই খবর সম্প্রচারিত হয় এবিপি আনন্দে। 

কী জানিয়েছেন চাকরি প্রার্থী:
চাকরি প্রার্থীর দাবি, এরপরই তাঁর সঙ্গে জেলা প্রশাসনের তরফে যোগাযোগ করা হয়। পিংলার বাসিন্দা চাকরিপ্রার্থী কুশল দে বলেন, 'এবিপি আনন্দে খবর দেখানোর পর ফোন আসে। ডিটেল জানতে চায় সব। তারপর বলা হয় বিষয়টি দেখা হচ্ছে।' জেলা প্রশাসন সূত্রে খবর, নতুন করে কুশল দে’কে নিয়োগপত্র দেওয়া হবে।

এদিকে সানন্দে টাটা মোটর্সে অন জব ট্রেনিংয়ের নিয়োগপত্র নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে মঙ্গলবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ট্যুইটে লেখেন, 'কর্মফল ভুগতে হয়। বাংলার যুব সমাজের পুরো প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন। সিঙ্গুর থেকে সানন্দ পর্যন্ত টাটাদের তাড়ানো থেকে এর শুরু হয়েছিল। এখন তিনিই বাংলার চাকরিপ্রার্থীদের কাছে সানন্দে টাটা মোটরস প্ল্যান্টের ‘‘অন জব ট্রেনিং’’ নিয়োগপত্র হস্তান্তর করছেন।'

শুভেন্দুর তোপ:
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'আরে ভাবতে পারেন, লজ্জা রাখবেন কোথায়? মুখ্যমন্ত্রী এখানে ১১ হাজার লোককে ভুয়ো নিয়োগ দিয়ে গেলেন, নেতাজি ইন্ডোরে। ভাবতে পারছেন, কী করছে বাংলার শিক্ষিত ছেলেদের সঙ্গে।'

পশ্চিম মেদিনীপুরের তৃণমূল বিধায়ক ও দলের কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, 'যেখানে যেতে হোক উনি কেন ট্যুইট করছেন। টাটারা যখন বলছে মুখ্যমন্ত্রী শিল্পের এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলা কে খাটো করতে ট্যুইট।'

আরও পড়ুন:  হাওড়া পুরসভায় বাড়ছে ওয়ার্ড? শীঘ্রই কি ভোট? নির্দেশিকা ঘিরে জল্পনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget