এক্সপ্লোর

Awas Yojana: সমীক্ষা ছাড়াই তৈরি তালিকা, আবাস যোজনার প্রকল্প নিয়ে তুঙ্গে তরজা

Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গ্রামসভায় পঞ্চায়েত সচিবের সামনে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীদের একাংশ।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: আবাস যোজনার তালিকার আগে সমীক্ষা করাই নিয়ম। কিন্তু সেই সমীক্ষা করাই হয়নি। তার বদলেই তৈরি করে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা। অভিযোগ, আসল উপভোক্তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তার বদলে তালিকায় নাম ঢুকেছে তৃণমূল ঘনিষ্ঠের। এই অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গ্রামসভায় পঞ্চায়েত সচিবের সামনে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীদের একাংশ। 

কী অভিযোগ:
আনন্দগড় গ্রামের বাসিন্দা পাঁচি সামন্ত বলেন, 'আমার লিস্টে নাম ছিল। এখন দেখছি নাম কাটা। ২২ বছর ধরে স্বামী নেই। ভাইয়ের ঘরে এইটুকুটুকু ছেলে মানুষ করছি। ভাই বের করে দিচ্ছে। কোথায় থাকব? ওই গ্রামের আর এক বাসিন্দা শম্ভু খাড়ুই বলেন, 'আনন্দগড় গ্রামে আবাস যোজনার কোনও সার্ভে হয়নি। কারোর বাড়িতেই যায়নি কেউ। কিন্তু আজ লিস্ট বেরিয়ে গিয়েছে।'

সম্প্রতি রাজ্যের নানা জেলায় বারবার প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিভিন্ন জেলা থেকে উঠে আসা অভিযোগের তালিকা প্রতিদিনই যেভাবে লম্বা হচ্ছে, তাতে এই প্রশ্নই তুলছেন সাধারণ গ্রামবাসীরা। 'বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা না করেই আবাস যোজনার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দিয়ে ঢোকানো হয়েছে তৃণমূল কর্মী ও তৃণমূল ঘনিষ্ঠদের নাম।' এমন অভিযোগ ঘিরে এবার উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রাজনগরের গ্রামসভা। তৃণমূল পরিচালিত রাজনগর গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত সচিব ও প্রশাসনিক কর্মীদের সামনে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীদের একাংশ। 

পুলিশের সামনেই চরমে ওঠে বাদানুবাদ। তা গড়ায় ধস্তাধস্তিতে। রাজনগর পশ্চিম গ্রামের বাসিন্দা আশিস দলুই বলেন, 'মেজর পোর্শনের অভিযোগ আবাস যোজনার সার্ভে বৈধ ভাবে হয়নি। ১৭-১৮ সালের লিস্ট গোপন করে শাসকদলের কর্মী লোকেদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। সিভিক ভলান্টিয়ার ও অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রকৃত সার্ভে করতে বাড়ি বাড়ি যায়নি। ঘরে বসে সার্ভে করে অবৈধ ভাবে লিস্ট জমা দিয়েছে।'

দাসপুর রাজনগর গ্রামপঞ্চায়েতের সচিব মহাদেব প্রধান বলেন, 'এটা আমরা মোটেই মেনে নিতে পারছি না। সেই পরিবারের কাছে না গেলে ফটো ক্যাপচারিং কী ভাবে হল? সেই ডকুমেন্টস দেখাচ্ছি। সে হয়তো সত্য উদঘাটন করতে দেয়নি। সে আমাদের কাঁচা বাড়ি দেখিয়েছে। পাশে পাকা বাড়ি আছে।'

পুলিশের পদক্ষেপ: 
দু'পক্ষের চরম টানাপড়েন গোলমাল থামাতে শেষ পর্যন্ত আশ্বাস দিতে হয় পুলিশকে। দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় বলেন, 'দরখাস্ত করুন। আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে। অতি অবশ্যই নথিভুক্ত হবে। কেউ বঞ্চিত হবেন না । কেউ বঞ্চিত হবেন না।'

গোটা ঘটনায় কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল পরিচালিত রাজনগর গ্রামপঞ্চায়েতের প্রধান অরুণ দলুই।

আরও পড়ুন: অনুব্রতকে কি দিল্লি নিয়ে যেতে পারবে ইডি ? কোথায় দাঁড়িয়ে গরু পাচার মামলা?

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন
South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget